Rath Yatra 2024: জেনে নিন জগন্নাথদেবের রথের দড়ি ছুঁলে কি হয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামি রবিবার (৭ই জুলাই) পালিত হতে চলেছে রথযাত্রা।জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেবেন মাসি গুণ্ডিচার বাড়ির উদ্দেশ্যে। এইদিন কাতারে কাতারে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবেন শুধু রথের দড়িটুকু স্পর্শ করার জন্য। আট থেকে আশি, সব বয়সের মানুষই একবার অন্তত রথের রশি ছোঁয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। রশি একবার ছোঁয়া মাত্রই ভক্তদের আনন্দ ফুটে ওঠে চোখে-মুখে। রথের দড়ি টানা নানান বিশ্বাস প্রচলিত আছে।  

পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। আমরা যাকে রশি বলি, ওড়িশায় ওড়িয়া ভাষায় ‘দৌড়ি’ বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাপ্রভু জগন্নাথের রথ টানা ভাগ্যের ব্যাপার। তাই রথের রশি ছোঁয়ার একটি প্রচলিত রীতি রয়েছে। এই দড়িকে সর্পের প্রতীক হিসেবে ধরা হয়। তাই দড়ি ছোঁয়ার রীতি রয়েছে। মনে করা হয়, জগন্নাথদেবের রথের প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র।শুধু তাই নয় রথের দড়ি স্পর্শ করলে তেত্রিশ কোটি দেব-দেবীকে নাকি স্পর্শ করা যায়। সমস্ত দেব-দেবীকে ছোঁয়ার আশায় তাই মনোবাসনা পূরণ করতে রথের দড়ি টেনে থাকেন অনেকে।

আবার মনে করা হয়,প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে রথের দড়ি টানলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অনেকে বিশ্বাস করেন, জগন্নাথ দেবকে একবার দর্শন পাওয়ার জন্য, আশীর্বাদ পেতে চোখের দেখাই নয়, ছুঁয়ে দেখতে চান ভক্তরা। তাই রথযাত্রায় সামিল হতে হাজারে হাজারে মানুষ ভিড় করেন।

 পুরাণ অনুযায়ী, জগন্নাথের রথে দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। তাই রথ দর্শন করার পরই দড়ি ধরে টান দিতে পারলে পুণ্যলাভ করেন ভক্তরা।

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?