Ratha Yatra 2024: সোমে উল্টোরথ, মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথদেব

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উত্‍সব হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর পালিত হয় রথযাত্রা। ৯ দিন চলার পর উল্টো রথযাত্রা হয়।বিশেষ রীতিতে জগন্নাথ আরাধনা করার নিয়ম রয়েছে, তেমনি উল্টোরথেও রয়েছে বেশ কিছু আচার-অনুষ্ঠান। উল্টোরথ পড়েছে আগামীকাল সোমবার অর্থাৎ ১৫ই জুলাই।এইদিন (উল্টো রথের দিন) দেবতাদের গুণ্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয়।প্রথা অনুযায়ী, মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেবেন জগন্নাথদেব। এই যাত্রাকে বলা হয় উল্টোরথ।

এবার মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথ দেবের। সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের রথ টানা হয়। রথের শীর্ষে থাকেন মাধবদের বিগ্রহ। তাকে বহন করা রথটি ভক্তরা টেনে নিয়ে যায়। উল্টোরথ উপলক্ষ্যে ‘সুনাবেশ’ ,বহুদা যাত্রা পালিত হয়ে থাকে। উল্টোরথের দিনে সোনার গয়না পরিয়ে সুনাবেশ পালিত হয়।

উল্টোরথ যাত্রা শেষ হলেই যে মন্দিরে প্রবেশ করেন দেবদেবীরা, তা  নয়। এখানেও কিছু বিশেষ আচার ও নিয়ম রয়েছে। মন্দিরের সামনে রথের মধ্যেই  একটি গোটা দিন কাটান। সেখানে এক বিশেষ পানীয় নিবেদন করা হয়। এই প্রথাকে বলা হয় ‘অধর পানা’। এই বিশেষ আচার পালিত হওয়ার পর, পালিত হবে নিলাদ্রী বিজে। এরপরই রথযাত্রা সম্পন্ন হবে।

Auto Draft

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী