শ্রাবণ মাসে শৈবরা ভুলেও ৭ কাজ করবেন না! ক্ষমা করবে না মহাদেব

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণ মাস।কথিত আছে এই মাস হল শিবের অত্যন্ত প্রিয়। এই সময়ে নিষ্ঠা ভরে ভোলানথের পুজো করলে যেমন মনস্কামনা পূরণ করেন, তেমনই এইসময়ে কিছু কাজ করলে রুষ্ট হন মহাদেব। জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এইকাজ গুলো করলে শিবের আশির্বাদ থাকে না ব্যক্তির উপর। জেনে নিন শ্রাবণ মাসে শৈবরা কি কি এড়িয়ে চলবেন।

গরু বা ষাঁড় কে আঘাত করবেন না :  এই মাসে গরু বা ষাঁড়কে আঘাত করলে রুষ্ট হন মহাদেব। এতে নন্দীকে অপমান করা হয়। নন্দী হলেন মহাদেবের প্রিয়। গরু বা ষাঁড়কে বাড়ির দরজায় দেখলে মেরে তাড়িয়ে দেবেন না।

গুরুজনকে অসম্মান করবেন না : শ্রাবণ মাসের বয়সে বড় কাউকেই অপমান করবেন না।খারাপ চিন্তা মনে আনবেন না। তিনি শিক্ষক, স্ত্রী, পিতা-মাতা, এমনকী বন্ধুও হতে পারেন। যদিও বয়সে ছোট কাউকে অপমান করতে নেই। সকলের সঙ্গে ভালোভাবে কথা বলুন। না হলে মহেশের রোষের মুখে পড়তে হবে।

তেল মাখবেন না : এইসময়ে যেহেতু শিব ঠাকুরকে তেল অর্পণ করা হয়। তাই সর্ষের তেল শরীরে মাখলে দেবতা রেগে যান। তাই এইসময়টা তেল এড়িয়ে চলুন।

কেতকী ফুল : শ্রাবণ মাসে শঙ্করের পুজোর সময় ভুলেও শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন করবেন না।এটি করলে রুষ্ট হন মহাদেব।

দিনের বেলা ঘুমাবেন না : এই মাসে দিনের বেলা ঘুমাবেন না।যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা ঘুম থেকে উঠে মহাদেবের পুজো করুন। এতে ভোলানাথ খুব খুশি হন। আর্থিকভাবে কোন সমস্যা হয় না। তবে বেশিক্ষণ দিনের বেলা ঘুমোলে আর্থিক সংকটে পড়েন ব্যক্তি।

দুধ খাবেন না : এই মাসে দুধ একদমই খাবেন না। দইও এড়িয়ে চলুন।শিব ঠাকুরকে শিবলিঙ্গে দুধ দিয়ে জলাভিষেক করুন।

আমিষ ছোঁবেন না : শ্রাবণ মাসে ভুলেও মাছ, মাংস ছোঁবেন  না। এই মাসে সাত্ত্বিক থাকার চেষ্টা করবেন। সেই সঙ্গে রসুন, পেঁয়াজেও এড়িয়ে চলাই ভাল।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪