এই মুহূর্তে

আবহাওয়ার বদলে সর্দি-কাশি-জ্বরে নাজেহাল? ঘরোয়া পদ্ধতিতে পান উপশম

নিজস্ব প্রতিনিধি: হেমন্তের শেষে শীতের আগমন হয়েছে। তবে আবহাওয়ার খামখেয়ালিতে বাড়ছে অসুস্থতা। কখনও ঠাণ্ডা আবার কখনও গরম আবহাওয়াতেই হচ্ছে বিপত্তি। এমন এক আবহাওয়া হয়ে রয়েছে যেখানে ফ্যান চালালে ঠাণ্ডা লাগছে আবার ফ্যান অফ করলে গরম। গায়ে ঢাকা দিয়েও ঘুমানো যাচ্ছে না। ফলস্বরূপ ঘরে ঘরে বেশিভাগ সদস্যই সর্দি, কাশি, জ্বরে ভুগছেন। সবথেকে বেশি কষ্ট দিচ্ছে কাশি । গলা করছে খুশখুস। তাপমাত্রা বা আর্দ্রতার দ্রুত পরিবর্তন ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে। তাতেই জাঁকিয়ে বসতে পারে এই সমস্যাগুলি। ভয় না পেয়ে ঘরোয়া সমস্যার সমধান করুন।

লবণাক্ত জল দিয়ে গার্গেল: এক গ্লাস গরম জলে আধা চা চামচ লবণ মিশিয়ে দিনে বেশ কয়েকবার গার্গেল করুন। এই পদ্ধতি গলা ব্যথা, গলা খুশখুশ কমাতে এবং ফোলা কমাতে সাহায্য করে।

আদা ও মধুযুক্ত চা: গরম জলে আদা কুচি এবং এক চামচ মধু মিশিয়ে চা পান করুন। এটি গলার প্রদাহ কমায় ও সংক্রমণ সারাতে সাহায্য করে।

পর্যাপ্ত জল পান: প্রচুর পরিমাণে জল পান যাতে গলা আর্দ্র থাকে। এছাড়া বারে বারে উষ্ণ জল, স্যুপ এবং ভেষজ চা পান করতে পারেন।

অ্যালো ভেরা: এক গ্লাস জলে অ্যালো ভেরার জেল মিশিয়ে পান করুন। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান গলার অস্বস্তি দূর করবে।

মেথি জল: এক কাপ জলে এক চামচ মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে সেই জল হালকা গরম অবস্থায় পান করুন। দিনে ৩ বার পান করুন এতে গলার জ্বালাভাব, কাশি , সর্দি অনেকটাই কমবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অপরাজিতার পাপড়ি থেকে তৈরি ‘ব্লু টি’, রোজগারের নয়া দিশা দেখাচ্ছে কৃষকদের

সংসারে সুখ সমৃদ্ধি চাইলে ফেংশুই মতে বাড়িতে রাখুন এই জিনিসগুলি

বিয়ে করার আগে ভুল করবেন না.. জীবন বদলে দিতে পারে এই ৭ টি বিষয়

আবহাওয়া বদলের মরশুম, শরীর চাঙ্গা রাখতে ডায়েটে রাখুন এই ৫ খাবার

শিবরাত্রির আগেই শিবের আশীর্বাদ, স্বপ্নে ৬ জিনিস দেখলে বুঝবেন তুষ্ট হয়েছেন মহাদেব

অফিসে যাওয়ার পথে এই জিনিসগুলি দেখতে পেলে জীবনে অগ্রগতি ও সাফল্য আসবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ