জেনে নিন হরিয়ালি অমাবস্যা কবে পড়েছে এবং এর মাহাত্ম্য

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণমাস।এই মাস শিবের ভীষণ প্রিয়।এই মাসের শ্রাবণ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই শ্রাবণী অমাবস্যা হরিয়ালী অমাবস্যাও নামেও পরিচিত। রাজস্থান, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশের মতো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে হরিয়ালি অমাবস্যা উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। এইদিন বৃক্ষকে পুজো করা হয়ে থাকে। হিন্দিতে হরিয়ালী মানে সবুজ, বর্ষাকালে যখন চারিদিকে সবুজে ভরে ওঠে তখন হরিয়ালী অমাবস্যা পালিত হয়ে থাকে। জেনে নিন হরিয়ালী অমাবস্যা কবে পড়েছে।

এই বছর শ্রাবণ অমাবস্যা পড়েছে আগামী ৩ অগাস্ট। মঙ্গলবার দুপুর ৩.৫২ মিনিটে শুরু হবে অমাবস্যা।অমাবস্যা তিথি থাকবে ৪ অগাস্ট বিকেল ৪.৪৩ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে এইদিনই পালিত হবে শ্রাবণ অমাবস্যা।

মাহাত্ম্য : পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই মাস(শ্রাবণ)যেহেতু শিবের অত্যন্ত প্রিয় মাস, আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে, তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম্য রয়েছে। পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান।

এই দিন ভক্তরা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র হয়ে নেয়। পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য বিশেষ পুজোর আয়োজন করে থাকে। বিশ্বাস করা হয় এইদিন পিতৃপুরুষদের পিণ্ডদান, শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে। মহিলারা এইদিন বিশেষ বিশেষ খাবার ব্রাহ্মণদের খাইয়ে থাকে। অভাবীদের অন্ন ও ব্স্ত্র দান করে থাকে। পরিবারের সদস্যরা মৃত পরিবারের সদস্যদের শান্তি কামনা করে।

পাশাপাশি এই দিনে নতুন গাছ লাগানো হয়। এমনটা বিশ্বাস করা হয় যে হরিয়ালী অমাবস্যার দিনে গাছ লাগালে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। এটি কৃষকদের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই দিনে কৃষকরা তাদের কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জামগুলির পুজো করে এবং ভালো ফসলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে।

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা