জেনে নিন কোন সময়ে আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেবেন গোপাল

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রত্যেক বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই তিথি হিন্দু ধর্মালম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মনে করা হয় শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। শাস্ত্র মতে জন্মাষ্টমীতে নিষ্ঠাভরে আরাধনা করলে প্রসন্ন হয়ে থাকেন শ্রীকৃষ্ন। চলতি বছরের ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী। বিস্তারিত জেনে নিন শুভ সময় ও শুভ যোগ সম্পর্কে।

এই বছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একদিনেই পড়েছে। সেই কারণে সাধু, সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন। পঞ্জিকা মতে, এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ২৬ অগস্ট সোমবার। অষ্টমী শুরু হবে রাত ৩টে ৪০ মিনিটে এবং বেলা ২টো ২০ মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে।

শুভ যোগ :  আপনি কী জানেন এই বছর জন্মাষ্টমীতে শুভ যোগ পড়েছে। শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল, এই বছর ঠিক সেই যোগে পালিত হতে চলেছে জন্মাষ্টমী। শাস্ত্র মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিনী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিনী নক্ষত্রের ছোঁয়া।

রোহিনী নক্ষত্র শুরু হবে ২৬ অগস্ট বেলা ৩টে ৫৫ মিনিটে এবং তা থাকবে ২৭ অগস্ট ভোর ৩টে ৩৮ মিনিট পর্যন্ত। এছাড়াও রয়েছে জয়ন্তী যোগ। জন্মাষ্টমীতে তিথিতে চাঁদ থাকবে বৃষ রাশিতে। শ্রীকৃষ্ণের জন্মের সময়ও চাঁদ বৃষ রাশিতে ছিল। রাতে যে সময় জন্মাষ্টমী পালিত হবে, তখন অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময়ে, যা অত্যন্ত শুভ। ফলে এই বছর তৈরি হয়েছে জয়ন্তী যোগ।

পুজোর শুভ সময় : গোপালের পুজো করার বিশেষ সময় আছে। মনে করা হয় এইসময় পুজো করলে ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকে শ্রীকৃষ্ন। জন্মাষ্টমীতে সকালের পুজো শুরু করুন সকাল ৫টা ৫৬ মিনিট থেকে ৭টা ৩৭ মিনিটের মধ্যে। এর পর বিকেলের পুজো করতে পারেন বিকেল ৩টে ৩৬ মিনিট থেকে সন্ধে ৬টা ৪৯ মিনিটের মধ্যে। এইসময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে