জেনে নিন জন্মাষ্টমীতে কোন উপায়ে তুষ্ট করবেন গোপালকে

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৬ তারিখই পড়ছে কৃষ্ণা জন্মাষ্টমী। এইদিন হিন্দু ধর্মালম্বীদের কাছে বিশেষ দিন। কেননা এই তিথিতে জন্মগ্রহণ করেছিল ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ। শাস্ত্র মতে জন্মাষ্টমীতে কৃষ্ণকে তাঁর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি প্রসন্ন হন। পাশাপাশি এই সময় বিশেষ কিছু উপায় করতে পারেন। এই উপায়ে কৃ্ষ্ণ খুশি হয়ে ভক্তদের ডাকে সাড়া দেন। জেনে নিন কী কী করবেন।

গীতা পাঠ : এইসময় কৃষ্ণকে খুশি করার জন্য প্রতিদিন গীতা পাঠ করতে পারেন । এর ফলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয় বলে মনে করা হয়।

শঙ্খ :  শ্রীকৃষ্ণের পুজোর সময়ে শঙ্খে পবিত্র জল ভরে কৃষ্ণের চার দিকে ঘুরিয়ে নিন। তার পর শঙ্খের জল বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে বাড়িতে অশুভ শক্তি বাসা বাধতে পারে না। সংসারে শান্তি ফিরে আসে।

ভজন-কীর্তন : এইদিন সন্ধ্যেবেলায় ভজন ও কীর্তন করুন। পুজোর সময়ে ‘ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র’ জপ করতে ভুলবেন না।

তুলসী পত্র : বিষ্ণুকে তুলসী পত্র নিবেদন করতে পারেন।পুজোর পর সেই পাতাটিকে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এতে পরিবার অসুখ বিসুখ থেকে রেহাই পায়।

প্রিয় ভোগ : জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার নিজের হাতে রেঁধে নিবেদন করলে শীঘ্র ভক্তদের ডাকে সাড়া দেন তিনি। পাশাপাশি তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। প্রিয় ৫৬ ভোগের মধ্যে রয়েছে, পঞ্জিরি, পায়েস, নারকেল নাড়ু, সাবু দানা খিচুড়ি, রাবড়ি, দুধ, দই, মাখন, মালাই, মোহন ভোগ, মালপোয়া, শ্রীখণ্ড, গোপালকলা ইত্যাদি।

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য