আরামদায়ক আবার দেখতেও আকর্ষণীয় লাগবে, গরমে পুরুষদের পোশাক কেমন হবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোন ধরনের পোশাক পরলে গরমে স্বস্তি পেতে পারেন মহিলারা, তা নিয়ে চর্চা কম হয় না। পোশাকের ক্ষেত্রে কোন নিয়মগুলি মেনে চললে পুরুষরাও স্বস্তি পাবেন, তা নিয়েও চর্চার অবকাশ কম । অনেকেই গরমে আঁটোসাঁটো টি-শার্ট ছেড়ে হালকা ঢিলেঢালা সুতির শার্ট ও টি শার্ট বেছে নেন । তবে স্বাচ্ছন্দ্যের লুকের কথাও ভুলে গেলে চলবে না । সামনেই বৈশাখ মাস ৷ এই গরমেও কী ভাবে নিজেদের আকর্ষণীয় করে তুলতে পারেন পুরুষরা ? তার টিপস জেনে নেওয়া প্রয়োজন ৷

গ্রীষ্মকাল এলেই ছেলেদের মনে করিয়ে দিতে হয় সামার ফ্যাশন বলেও একটা কথা আছে । যেখানে গুছিয়ে আগোছালো থাকা যায় । কীরকম আরামদায়ক পোশাকেও বাইরে যাওয়া যায় । গরমকালে সাধারণত আমরা খুঁজে খুঁজে ওয়াড্রোবের তলা থেকে ওপরে তুলে আনি ফিনফিনে আর ঢিলেঢালা পোশাক । এখন তো ওভারসাইজও বেশ ট্রেন্ডিং-এ ৷ যেই ধরনের পোশাকগুলি পরতে পারেন- 

তুলো: তুলোর প্রাকৃতিক তন্তু আপনার ত্বককে শ্বাস নিতে সাহায্য করে, ঘাম জমে যাওয়া এবং অস্বস্তি রোধ করে । সুতির কুর্তা থেকে শুরু করে ধুতি এবং আরামদায়ক শার্ট পর্যন্ত গ্রীষ্মের স্টাইলিংয়ের জন্য অফুরন্ত বিকল্প প্রদান করে । আপনি উচ্চমানের 100 % সুতি ব্যবহার করুন ।

লিনেন: একটি বিলাসবহুল এবং প্রাকৃতিক পছন্দ ৷ লিনেন শার্ট এবং কুর্তা আপনার গ্রীষ্মের পোশাকের জন্য অনবদ্য । সুতির তুলনায় কিছুটা বেশি ব্যয়বহুল হলেও বেশ আরামদায়ক এই পোশাক ৷ তবে গরমে সিন্থেটিক পলিয়েস্টার, নাইলন এই ধরনের কাপড় এড়িয়ে যাওয়া ভাল | যেকোনও গ্রীষ্মকালীন পোশাকের ভিত্তি নির্ভর করে কাপড়ের কোয়াসিটির উপর । প্রাকৃতিক, শ্বাস-প্রশ্বাসযোগ্য উপকরণ বেছে নিন যা বাতাস চলাচল করতে দেয় এবং আর্দ্রতা দূর করে ৷ আপনাকে ঠান্ডা এবং শুষ্ক রাখে ।

গ্রীষ্ণে সাদা পোশাক বেশি পরুন: কালো সূর্যের আলো বেশি শোষণ করে । ফলে গরম লাগে বেশি । তার চেয়ে গরমে স্বস্তি পেতে পুরুষরা ভরসা রাখতে পারেন সাদার উপর । শার্ট কিংবা টি-শার্ট, আলমারিতে যদি সাদা কোনও পোশাক খুঁজে পান, বার করে রাখুন । ডেনিম জিন্স বা ট্রাউজারের সঙ্গে পরে নিলে বেশ ভালো দেখাবে । আবার গরম থেকেও আরাম পাওয়া যাবে ৷

কটন শার্ট:আলমারিতে দৈনন্দিন ব্যবহার বা বাইরে ঘুরতে যাওয়ার জন্য পাতলা কটন শার্ট ও টি-শার্ট সবচেয়ে ভালো বিকল্প।

অনুষ্ঠানের জন্য হালকা স্টাইল বেছে নিনঃ গরমে ভারী স্যুটের বদলে হালকা লিনেন বা কটনের স্টাইলিশ পোশাক পরলে আরামও থাকবে, লুকও আকর্ষণীয় হবে।

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র