পুরনো সম্পর্কে ফিরে যেতে চান? মাথায় রাখুন এই বিষয়গুলি

আগের সম্পর্কে ফিরে যেতে চান? কিন্তু ফিরে যেতে চাইলে মাথায় রাখতে হবে বেশ কয়েকটা বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে, সম্পর্ক, বিচ্ছেদ বা ডিভোর্স, বর্তমান প্রজন্মের কাছে এটা ভীষণই চেনা ছবি। এই প্রজন্ম তাই ডিভোর্স বা বিচ্ছেদ নিয়ে তেমন একটা ভাবে না। জীবনের অংশ বলেই তাঁরা এটাকে মেনে নিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ও মননে অনেকসময়েই নানা পরিবর্তন আসে। ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কের টানাপোড়েন, তা থেকে বিচ্ছেদ। আবার সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে অনেকেই আবার আগের সম্পর্কে ফিরে যেতে চান। কিন্তু ফিরে যেতে চাইলেই তো আরা ফেরা যায় না। আর ফিরলেও মাথায় রাখতে হবে বেশ কয়েকটা বিষয়। বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা আখছার দেখা যায়।পুরনো সম্পর্ক জোড়া লাগানোর আগে যে বিষয়গুলিতে বিশেষজ্ঞরা নজর দিতে  বলছেন জেনে নিন সেগুলি-

পুরনো শেষ হয়ে যাওয়া সম্পর্ক নতুন ভাবে শুরু করতে চাইলে অবশ্যই আগের বারের ভুলগুলি দুজনেই শুধরে নেওয়ার চেষ্টা করুন। আগের বার যে কারণে আপনাদের সম্পর্ক শেষ হয়েছিল সেগুলির পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দিকে খেয়াল রাখবেন। 

নিজেদের সময় দিন। দুজনে একসঙ্গে সময় কাটান ও নিজেদের মধ্যেকার দূরত্ব কাটিয়ে ফেলার চেষ্টা করুন। একে অপরের উপর বিশ্বাস ফিরে পেতে চেষ্টা করুন। নিজের ভিতরের বদভ্যাসগুলি বজায় না রাখার চেষ্টা করুন। তবে সঙ্গীর কাছে নিজেকে প্রমাণ করার জন্য বদলে যাবেন না। 

অবশ্যই সম্পর্কে একে অপরকে স্পেস দিন। মনে রাখবেন কারোর সঙ্গে সম্পর্কে থাকার পরেও কিন্তু সেই ব্যাক্তির নিজস্ব ও ব্যাক্তিগত একটা জীবন থাকে। তাই পার্টনারের সব বিষয়ে কথা বলা বা তাকে জেরা করার মত বিষয় থেকে দূরে থাকুন। যেমন, সে কোথায় কার সঙ্গে যাচ্ছে। কিংবা সে কার সঙ্গে মিশছে বা কথা বলছে এসব ব্যাপারে সবসময় ঢুকবেন না। সম্পর্কে বিশ্বাস রাখুন। নচেৎ সম্পর্ক তেঁতো হতে বেশি সময় লাগবে না। 

কমনওয়েলথে ফাইনালে ওঠা ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতলেন প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম