শীতে জেল্লা ফেরাতে মুখে মাখুন ঘি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারাবছর গরম ভাত ঘি দিয়ে খেতে মোটামুটি সব বাংলাই ভালোবাসে। অনেকেই ভাবেন রোজ ঘি খেলে ফ্যাট জমবে। তবে ব্যাপারটা মোটেই তেমন নয়। ঘি খেলে আপনার শরীর সুন্দর থাকবে। শুধু তাই নয় শরীরে বাড়বে রোগ প্রতিরোধে ক্ষমতাও। এছাড়াও ত্বকের বহু সমস্যার সমাধান করতে পারে একমাত্র ঘি। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে জেল্লা ফেরাতে ঘি কিন্তু দারুণ কাজ করবে। জেনে নিন ঘি দিয়ে ফেসপ্যাক তৈরি করার নিয়ম।

১- এই ফেসপ্যাক তৈরি করতে প্রথমেই লাগবে ১ চা চামচ ঘি, ১ চা চামচ বেসন এবং এক চিমটে হলুদ। এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। তাহলেই ফেসপ্যাক তৈরি।
২- প্রথমে গরম জল গিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। তার পরে এই মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে নিন। কিছু ক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
৩- ঘিয়ের সঙ্গে একটু জাফরান মিশিয়ে নিন। তার পর পনেরো মিনিট মাসাজ করুন। দেখবেন চটজলদি সারা মুখে জেল্লা ফিরে আসবে।
৪- ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে।

শুধুমাত্র শুকনো ত্বকের সমস্যাই নয়। ঘিয়ের এই মিশ্রণ মুখে লাগালে চোখের নীচের কালো দাগ দূর হবে। তাছাড়া ঠোঁট ফাটার সমস্যাও কমবে এর ফলে। তাই ত্বকের যত্নের তালিকায় ঘি রাখতেই পারেন।

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ