মন ভাল রাখতে পুজোর সময়ে এই ভাবেই পাল্টে ফেলুন ঠাকুরঘরের সাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু পুজোয় প্যান্ডেলে ঠাকুর দেখা নয় সঙ্গে অনেকেই নিজের বাড়ির ঠাকুরঘর সাজান পরিপাটি করে। বর্তমানে জায়গায় অভাবের কারণে বেশিভাগ বাড়িতেই ছোট রাখা হয় ঠাকুরঘর। তা ছোট হোক কিন্তু এই পুজোতে বাড়ির এক চিলতে ঠাকুরঘরকে সাজিয়ে ফেলুন মনের মত করে। পুজোর দিনগুলোয় ঠাকুরঘরকে রাখুন আলোয় ঝলমলে। এই কয়েকটা উপায়ে পাল্টে দিন ঠাকুরঘরের চেহারা।

নতুন রং

পুজোর আগে ঠাকুরঘরকে বাড়ির বাকি জায়গার থেকে আলাদা রাখতে করিয়ে নিন রং। উজ্জ্বল ও হালকা রং বাছতে পারেন ঠাকুরঘরের জন্য। থাকুর ঘরের রঙ ভালো করতে পারে মন।

সিংহাসন সাজান

শহরের বহু ফ্ল্যাটে আলাদা ঠাকুরঘর না থাকায় সিংহাসনই ভরসা। আবার কিছু বাড়িতে ঠাকুরঘরে থাকে সিংহাসন। তাই পুজোর আগে কাঠের সিংহাসন হলে পালিশ করিয়ে নিন। খুব পুরোনো হলে সিংহাসন বদলে নিন। তাছাড়াও সিংহাসনের পিছনের দেওয়ালে লাগাতে পারেন নতুন ওয়ালপেপার। পুজোর দিনগুলোয় ছোট ছোট আলো ও তাজা ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে পারেন ।

আলপনা

আলপনা মন কাড়ে। সিংহাসনের সামনে বা ঠাকুরঘর প্রবেশের সময়ে সুন্দর আলপনায় সাজান। আলপনা আঁকতে না পারলে বাজার থেকে আলপনার স্টিকার কিনে লাগিয়ে দিতে পারেন কিংবা রং দিয়ে বানাতে পারেন রংগলিও।

সুবাসিত রাখুন ঠাকুরঘর

পুজোর গন্ধের মধ্যেই ভালো সুগন্ধের ধূপ ব্যবহার করতে পারেন। ধূপের বদলে ঘর আলোকিত ও সুবাস ছড়াতে সুগন্ধি মোমবাতি ব্যবহার করতে পারেন। ঠাকুরঘরে সিংহাসনের দু’পাশে ফুলদানিতে রাখুন তাজা ফুল। ফুলেরর পাশাপাশি ঠাকুরঘরে বাস্তু মেনে ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন।

বাসনপত্র বস্ত্র ও ঠাকুরের ছবি বদলান

অনেকেই সিংহাসনে রাখেন ঠাকুরের ছবি। পুজোর জন্য নতুন ছবি রাখতে পারেন। ঠাকুরকে খাবার দেওয়ার জন্য রোজের যে বাসন থাকে সেগুলোও বদলে ফেলতে পারেন। পুজোর দিনগুলিতে ব্যবহার করতে পারেন কাঁসর-পিতলের নতুন বাসন। বাড়িতে ঠাকুরের পিতলের মূর্তি থাকলে তাহলে পুজোয় ঠাকুরের জন্যও কিনুন নতুন জামা।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য