এই মুহূর্তে

দাম্পত্য জীবনে সুখী হতে ও প্রেমের জোয়ার আনতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস

নিজস্ব প্রতিনিধি :  “যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব”– অর্থাৎ,আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক”। এর থেকে খুব স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে, স্বামী স্ত্রীর সম্পর্ক যে কতটা নিবিড়। তারা একই সূত্রে বাঁধা। তাদের দুজনের মধ্যে ভালবাসা হল একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক যা বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, এবং একে অপরের প্রতি সমর্থন ও ভালবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই ভালবাসার সম্পর্ক সুখী ও স্থিতিশীল জীবন ধারণের জন্য অপরিহার্য। তবে, মতের অমিল, ভুল–বোঝাবুঝি, অসহিষ্ণুতা, রুক্ষ মেজাজ, আমিত্বের মতো নানা কারণে সুন্দর দাম্পত্য জীবনে ঘটতে পারে ছন্দপতন। ভালবাসা থাকলে একটু ঝগড়া, মান-অভিমান লেগেই থাকবে, তাই বলে প্রেমের টান, প্রেমের স্পর্শ, বন্ধ হলে চলবে না। যৌবন থেকে জীবনের সায়ংকাল পর্যন্ত জীবনসঙ্গীর সঙ্গে হাসি–আনন্দে–প্রেমালাপে পথ চলতে চাইলে সচেতনভাবে এড়িয়ে যেতে লাগে বেশ কিছু বিষয়, পাশাপাশি আবার কোনও কোনও বিষয় চর্চাও করতে হয়। মনে রাখা প্রয়োজন, একজনের প্রতি অপর জনের ছোট ছোট যত্ন অনেক সময় জীবনের বিপর্যয়ে বড় ধরনের শক্তিশালী ঢাল হয়ে দাঁড়ায়। দুজনের মধ্যে হাস্যরস, আনন্দ ভাগাভাগি ও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা দম্পতির মধ্যেকার সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করে। দাম্পত্য শুধুমাত্র সামাজিক বন্ধন নয়, এটি সারা জীবনের এক অনন্য যাত্রা, যেখানে দুজন মানুষ একসঙ্গে পথ চলেন, সুখ-দুঃখ ভাগ করে নেন এবং পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে জীবনকে সুন্দর করে তোলেন।

চলুন, জেনে নেওয়া যাক দাম্পত্য জীবনকে আরও সুখময় করে তুলতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস :

 

১. সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার উপর

যে কোনও সম্পর্কেই শ্রদ্ধাবোধ ও সম্মান গুরুত্বপূর্ণ, বিশেষত দাম্পত্য জীবনে। শুধুমাত্র ভালবাসাই যথেষ্ট নয়, বরং সঙ্গীর প্রতি সম্মানজনক ব্যবহার ও আচরণ সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মজবুত করে। কথা বলার ধরণ, আচরণ, পরস্পরের মতামতকে গুরুত্ব দেওয়া—এসবের মাধ্যমে সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। যদি সম্পর্কের মধ্যে শ্রদ্ধার অভাব থাকে, তাহলে ধীরে ধীরে এক অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয়, যা সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে।

 

২. বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তুলুন

স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস হল সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ। একে অপরের প্রতি আস্থা রাখা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করা দাম্পত্য জীবনকে সুস্থ ও শান্তিময় করে। যদি কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে সেটিকে বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা এবং সঙ্গীকে নিজেকে সংশোধন করার সুযোগ দেওয়া সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখে।

 

৩. নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমেই সম্পর্ক আরও দৃঢ় হয়

দাম্পত্যে স্বার্থপর ভালবাসা কখনই দীর্ঘস্থায়ী হয় না। প্রত্যাশার ভার সম্পর্ককে দুর্বল করে তোলে। বরং অপ্রত্যাশিত ভালবাসা ও নিঃস্বার্থ সেবা সম্পর্ককে গভীর ও দৃঢ় করে। যেমন—

  • অসুস্থ হলে সঙ্গীর যত্ন নেওয়া
  • কাজের ফাঁকে তার খবর নেওয়া
  • সঙ্গীর পছন্দের কাজে উৎসাহ দেখানো

এ ধরনের ছোট ছোট কাজই সম্পর্ককে আরও শক্তিশালী ও মজবুত করে তোলে।

 

৪. মতানৈক্যকে দূরত্বের কারণ হতে দেবেন না

দাম্পত্য জীবনে মতের অমিল বা ছোটখাটো ঝগড়া হবেই। তবে এসব বিষয়কে বড় করে দেখার চেয়ে নমনীয়ভাবে সমাধানের চেষ্টা করা উচিত। অকারণে রাগ-অভিমান জমিয়ে না রেখে, ঠাণ্ডা মাথায় আলোচনা করাই উত্তম। কারণ, একটি সুস্থ আলোচনা যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে।

 

৫. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন

স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা অত্যন্ত জরুরি। যদি একে অপরের প্রতি বন্ধুর মতো আন্তরিক ও খোলামেলা হন, তাহলে জীবনের নানা জটিলতা সহজেই মিটে যাবে। সম্পর্ক যত বেশি বন্ধুসুলভ হবে, তত বেশি সমস্যার সমাধান সহজ হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে অনেক বিষয় অমীমাংসিত থেকে যায়, যা দূরত্ব তৈরি করতে পারে।

 

৬. ভাল শ্রোতা হওয়া দাম্পত্য সুখের চাবিকাঠি

অনেক সময় দেখা যায়, স্ত্রী কথা বলছেন কিন্তু স্বামী ফোন স্ক্রল করছেন, অথবা স্বামী কিছু বলছেন কিন্তু স্ত্রী অন্যদিকে মনোযোগ দিচ্ছেন। এটি পরোক্ষভাবে অসম্মান প্রদর্শন করে। তাই যখন সঙ্গী কথা বলছেন, তখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথা শোনা উচিত। এতে দাম্পত্য সম্পর্কে শ্রদ্ধা ও আন্তরিকতা বাড়বে এবং বোঝাপড়ার সম্পর্ক আরও মজবুত হবে।

 

৭. সঙ্গীর সাফল্য ও অর্জনে প্রশংসা করুন

স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি উৎসাহ ও প্রশংসা প্রদর্শন করা উচিত। জীবনে যেকোনো সাফল্য বা ছোট অর্জনেও সঙ্গীকে অভিনন্দন জানানো সম্পর্কের আত্মবিশ্বাস বাড়ায়। প্রশংসা পেলে মানুষ আরও ভালো কিছু করার অনুপ্রেরণা পায়, যা সম্পর্কের জন্যও ইতিবাচক প্রভাব ফেলে।

 

৮. ব্যক্তিগত পরিসর বজায় রাখুন

যদিও দাম্পত্য জীবন দুজন মানুষের একসঙ্গে পথচলা, তবুও প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত সময় ও পরিসর থাকা দরকার। প্রতিটি মানুষ স্বাধীন চিন্তাধারার অধিকারী। তাই সবকিছুতে অতিরিক্ত হস্তক্ষেপ না করে একটু ব্যক্তিগত সময় দেওয়া উচিত, যাতে সম্পর্কের মধ্যে বৈচিত্র্য ও সৌন্দর্য বজায় থাকে।

 

৯. একঘেয়েমি দূর করতে একসঙ্গে সময় কাটান

ব্যস্ততার মাঝে মাঝে দুজন মিলে কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া কিংবা নতুন কিছু অভিজ্ঞতা নেওয়া দাম্পত্য জীবনে ভিন্নমাত্রা যোগ করে। এটি শুধু আনন্দই দেয় না, বরং সম্পর্কের মধ্যে নতুনত্ব ও রোমান্স ফিরিয়ে আনে। তাই দাম্পত্যকে সতেজ রাখতে নিয়মিত একসঙ্গে সময় কাটানো জরুরি।

১০. ঘনিষ্ঠতা ও স্পর্শ দাম্পত্যকে সতেজ রাখে

শারীরিক সম্পর্ক শুধু দৈহিক চাহিদা মেটানোর জন্য নয়, বরং এটি সম্পর্কের মধ্যে মানসিক ও আবেগিক বন্ধন আরও দৃঢ় করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্পর্শ, অন্তরঙ্গতা ও ভালোবাসা প্রকাশ করলে দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হয়। রাগ, মান-অভিমান বা মনোমালিন্যের অনেক সমস্যার সমাধান শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে স্বাভাবিক হয়ে যেতে পারে। এছাড়া একে অপরকে বডি-টু-বডি ম্যাসাজ করে দিলেও তা ঘনিষ্ঠতা ও রোমান্টিকতা আরও বাড়িয়ে তুলতে পারে। তাই দাম্পত্যকে সতেজ রাখতে স্পর্শ ও শারীরিক সম্পর্কের গুরুত্ব উপেক্ষা করা একেবারেই উচিত নয়।

অতএব নিঃসন্দেহে বলা যায় যে, একটি সুখী ও সফল দাম্পত্য জীবন গড়ে তুলতে হলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়া ও সহমর্মিতা থাকা জরুরি। দাম্পত্য জীবনে শুধু প্রেম নয়, একে অপরের প্রতি যত্নশীল হওয়া, পরস্পরের সাফল্যকে স্বীকৃতি দেওয়া, ছোট ছোট মুহূর্তকে উপভোগ করা এবং ভাল শ্রোতা হওয়াও গুরুত্বপূর্ণ। এই ১০টি মূলনীতি মেনে চললে দাম্পত্য জীবন আরও সুন্দর ও সুখময় হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধূমপায়ী বাবার কারণেই সন্তানদের ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে, গবেষণায় উঠে এল নয়া তথ্য

রান্নাঘরের ময়দা থেকেই বাস্তুদোষ? জেনে নিন সহজ সমাধান

বসন্তে আপনার সন্তানের শরীরে থাবা বসাতে পারে চিকেন পক্স, প্রতিরোধে ভরসা এই ‘পাতাটি’

গ্যাসের সঙ্কটে ভরসা ইন্ডাকশন! কিন্তু বিদ্যুতের বিল বাড়বে না তো? রইল সেভিংস টিপস

স্কেলিং-হোয়াইটনিং নয়, বাড়ির এই সহজ উপায়েই দূর হবে দাঁতের হলুদ দাগ

ঈশ্বরকে উৎসর্গ করা জিনিস কী করবেন? শাস্ত্রে কী বলে জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ