এই মুহূর্তে

রাতে ঘুমের সমস্যা? শোওয়ার আগে বিছানার পাশে রাখুন এই জিনিস

নিজস্ব প্রতিনিধি: শীতকাল বহু মানুষের পছন্দের ঋতু। শীত মানেই কম্বল জড়িয়ে আরামের ঘুম। বিছানা যেন ছাড়তেই ইচ্ছা করে না। কিন্তু কম্বলের গরমে আরাম সত্বেও অনেকে ঘুম আসতে চায় না। পাশের সঙ্গী যেখানে গভীর নিদ্রায় মগ্ন তখন হয় আপনি ঘুমের অপেক্ষায় চাতকের মতো অপেক্ষা করছেন। শীতকালে ইনডোর পলিউশন বা ইনডোর অ্যালার্জেন বাড়ে। এতেই ঘটে ঘুমের ব্যাঘাত। বর্তমানে দূষণের মাত্রা যেভাবে বাড়ছে তাতে এই সমস্যা প্রায় সকলের হয়। ঘুম নষ্ট করার জন্য পিএম ২.৫-এর মতো ক্ষুদ্র কণাগুলিও যথেষ্ট। এই সমস্যা সমাধানে ঘুমানোর আগে বিছানার পাশে রাখুন একটি জিনিস। জেনে নিন কি সেটি…

আপনার হেঁশেলে থাকা সামান্য বেকিং সোডা বা খাবার সোডাই আপনার মুশকিল আসান করতে পারে। বেকিং সোডা বা সোডিয়াম কার্বনেট সামান্য ক্ষারীয়। ঘরকে সতেজ করার মতো ক্ষমতা রয়েছে বেকিং সোডার।

কীভাবে রাখবেন

ছোট্ট একটি বাটিতে পরিমাণ মতো বেকিং সোডা নিয়ে বিছানার একদম পাশে, নাইট স্ট্যান্ড বা ফ্লোরে রাখুন। তাহলেই কেল্লাফতে। বেকিং সোডা প্রাকৃতিক অ্যাবসরবেন্ট যা বাতাসের অতিরিক্ত আর্দ্রতা এবং বিভিন্ন কণা শোষণ করে নেয়। গন্ধ সৃষ্টিকারী উপাদান ও অ্যালার্জি সৃষ্টিকারী কণাগুলিকে দূর করে। বন্ধ ঘরের মধ্যের বাতাস পরিষ্কার ও শুষ্ক থাকে। এই ঘরোয়া টোটকা আপনার রাতের ঘুমকে গাঢ় করে, যদি রাতে ঘুম না আসে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের ঠাণ্ডা জলে কাপড় কাচতে, বাসন ধুতে জমে যায় হাত? এই উপায়ে গরম রাখুন তালু

হানিমুনে স্বপ্নের ঠিকানা ‘মিনি মালদ্বীপ’, প্রেমের নতুন অধ্যায় লিখুন আন্দামানে

৭ গ্রহের সঙ্গে শনি যুক্ত হলে সমস্যা বয়ে আনে জীবনে, কী কী রোগ হয় জেনে নিন

১৮ নাকি ১৯ জানুয়ারি, মৌনী অমাবস্যা কবে? জেনে নিন সঠিক সময়

বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৫ গাছ, কেন জেনে নিন…

বাংলায় নিপা ভাইরাসের থাবা, উৎপত্তি কোথায়, কীভাবে ছড়ায়? উপসর্গ জেনে এখনই সতর্ক হন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ