এই স্ট্রিট ফুডগুলো না খেলে দুর্গা পুজোই মাটি, কি সেগুলি জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই আনলিমিটেড আড্ডা, খাওয়াদাওয়া ঘুরেবেড়ানো। বাঁধনছাড়া কাটানোর কয়েকটা দিন মানুষ প্রাণভরে উপভোগ করেন। পুজোয় সাজগোজের সঙ্গে সঙ্গে সবথেকে বেশি চলে খাওয়াদাওয়া। রাস্তার ধারে বসে দোকানের সারি। প্যান্ডেলের বাইরে বসে হরেক রকমের দোকানের সারি। নামী রেস্তরাঁগুলোতে ভিড় তো থাকেই সেই সঙ্গেই স্ট্রিটফুড দোকানেও লোক ধরার জায়গায় থাকে না। এমন কতগুলি স্ট্রিটফুড রয়েছে যা না খেলে পুজোই অসম্পূর্ণ থেকে যাবে। তাই জেনে নিন কি সেই খাবারগুলি।

ঘুগনি: পুজো হোক বা মেলা ঘুগনি একেবারে মাস্ট। গরম ঘুগনির উপর পেঁয়াজ, লঙ্কা কুঁচি সঙ্গে তেতুল জল। উপরে ছড়ানো ঝুড়িভাজা ব্যাস আর কি চাই।

ফুচকা: পুজো আর সেখনে ফুচকা থাকবে না তা বললে কি হয়। ফুচকা ছাড়া পুজোটাই অসম্পূর্ণ।

রোল: পুজোর সময় রাস্তার ধারে বসে সারি সারি রোলের দোকান। ঘুরে ঘুরে ক্ষিদে পেলে বেশকিছুক্ষনের জন্য পেট ভরাতে নানা ধরনের রোলের জুরি মেলা ভার।

চাউমিন: যতই দামি চাইনিজ রেস্তোরাঁ থাক না কেন পুজোর সময়ে রাস্তার চাউমিনের স্বাদই অন্যরকম। পুজোর সময়ে রাস্তার ধারে আলাদা করে বসা দোকানগুলিতে চাউমিন খেতেই উপচে পরে ভিড়।

মোমো: মোমো ছাড়া স্ট্রিট ফুডের কথা ভাবাই যায় না। যারা একটু হালকা খেতে পছন্দ করেন তাঁদের জন্য পুজোয় স্ট্রিট মোমো সঙ্গে ঝাল সস আর সুপ স্বর্গ।

ঝালমুড়ি: অনেকে রোল, চাউমিন মোমোর মত খাবার পছন্দ করেন না। পুজো হপিং করতে করতে হালকা খিদে মেটানোর জন্য ঝালমুড়ি একেবাড়ে পারফেক্ট। ঝাল আর চানাচুর-বাদাম-ছোলা দিয়ে মাখা মুড়ি সকলের প্রিয়।

ভেলপুরি: ঝালমুড়ির সঙ্গেই থাকে ভেলপুরি। পুজোর সময় এটাও দেদার খাওয়া হয়। তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে মুড়ি মাখা, সঙ্গে ঝুরিভাজা, বাদাম, চানাচুর দিয়ে জমে যায় একেবারে।

ঘটি গরম: প্যান্ডেলের লাইনে হাটতে হাঁটতে মুখ চালানোর জন্য ঘটি গরম চলে দেদার। কাঁচা আম কুচি, পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে মাখা গরম গরম চানাচুর খেতে একেবারে ভুলবেন না।

ফিশফ্রাই: এখন কেবল রেস্তরাঁ নয় পুজোর সময় স্ট্রিট স্টাইলে মেলে ফিশফ্রাই। অনেক রোল-চাউমিনের দোকানেই এই ফিশফ্রাই পাওয়া যায়।

বিরিয়ানি : পুজোর সময়ে স্ট্রিট স্টাইল বিরিয়ানি দেদার বিক্রি হয়। বাড়ি ফিরে আর রান্না করতে ইচ্ছা করে না। তাই পুজোয় বিরিয়ানি না খেলে পুজোটাই মাটি।

ফ্রায়েড রাইস ও চিলি চিকেন: বিরিয়ানির মতো ফ্রায়েড রাইস ও চিলি চিকেন মাস্ট ট্রাই খাবার। চটজলদি পেট ভরাতে এই খাবার খেতেই হবে।

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২