দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে পিতলের মাছ কোন দিকে রাখবেন, জানুন এর ধর্মীয় তাৎপর্য

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে পিতলের মাছ রাখা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি ঐতিহ্য হিসেবে বর্ণিত হয়ে আসছে। পিতল নির্মিত মাছ যে শুধু সাজসজ্জার জিনিস তা নয়, বরং ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির প্রতীকও। আসুন বাস্তু, জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য বিশ্লেষণ করি। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর বা পূর্ব দিকে পিতলের মাছ রাখা শুভ বলে মনে করা হয়। বাড়িতে মাছের পিতল নির্মিত মূর্তি স্থাপন করলে বা দেওয়ালে টানিয়ে রাখলে ইতিবাচক শক্তি আসে । সেই সঙ্গে সংসার ভরে ওঠে সমৃদ্ধি ও শান্তিতে। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে পিতলের মাছ রাখলে গ্রহের দোষ দূর হয়। পাশাপাশি চন্দ্র ও বুধ শক্তিশালী হয়। জ্যোতিষশাস্ত্রে, বুধকে সম্পদ, জ্ঞান এবং বাগ্মীতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। অন্যদিকে চন্দ্রের শুভ অবস্থান পরিবারের মধ্যে শান্তি ও সুখ বজায় রাখে। হিন্দু ধর্মে মাছের তাৎপর্য এমনিতেই প্রচুর। মাছকে হিন্দুরা শুভ বলে মানেন। বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের মতো শুভ অনুষ্ঠানে মাছ রাখা হয়। বাঙালি বিয়েতে মাছকে বউ সাজিয়ে নথ পরিয়ে গায়ে হলুদের তত্ত্বের সঙ্গে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পাঠানো হয়। মৎস্য হল দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কিত। তাই বাড়ির দেয়ালে পিতলের মাছ রাখলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা পায়।

বাড়িতে পিতলের মাছ কোন দিকে রাখবেন

বাড়িতে পিতলের মাছ রাখার জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর এবং পূর্ব দিক। পিতল নির্মিত মাছ যদি সঠিক দিকে রাখতে পারেন তাহলে গৃহে প্রবাহিত হবে ইতিবাচক শক্তি। 
Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ