শিবের প্রিয় মাসে ঘুরে আসুন নীলগিরি পর্বতমালার উপরে শৈবতীর্থে

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণ মাস।শিবের অত্যন্ত প্রিয় এই মাস। মনে করা হয় এই মাসে ভক্তিভরে শিব পুজো এবং নিষ্ঠা ভরে নিয়ম পালন করলে ভক্তের উপর তুষ্ট হন মহাদেব। জীবন থেকে বাধা বিপত্তি দূর করে থাকেন ভোলানাথ।এইসময়টা ভক্তগণ মহাদেবকে তুষ্ট করতে ব্যস্ত। আপনিও বা বাদ যাবেন কেন ? ভরা শ্রাবণে ঘুরে আসুন কলকাতার কাছেই এক শৈবতীর্থে।যার নাম পঞ্চলিঙ্গেশ্বর।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নীলগিরি পর্বতমালায় অবস্থিত শিব মন্দিরে গেলে ভক্তের দুখ কষ্ট সব টেনে নেন ভোলানাথ। সেখানে পৌঁছোনোর পর মানসিক তৃপ্তি লাভ করা যায়।তবে সেই মন্দিরে যাওয়া অতটা সোজা নয় একটা দুটো নয় ২৫০ সিঁড়ি বেয়ে উঠতে হয় সেই মন্দিরে। কিন্তু সেখানে পৌঁছনোর পর সব কষ্ট ভুলে যান ভক্তরা।

এই পঞ্চলিঙ্গেশ্বরে কোনও মন্দির তেমন নেই। খোলা(উন্মুক্ত)প্রান্তরেই রয়েছে শিবলিঙ্গের অবস্থান।পাঁচটি কুণ্ড রয়েছে এর মধ্যে রয়েছে শিবলিঙ্গগুলি।সেগুলি কুণ্ডের জলে হাত দিয়ে ছুঁতে হয় ভক্তদের।তবে সেখানে পুজো দেওয়ার সবরকমের বন্দোবস্ত রয়েছে। কাছেই রয়েছে একটা দেবকুণ্ড। মনে করা হয় দেবকুন্ডে স্নান সারলে পুণ্যি লাভ হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে। দেবকুন্ডের পবিত্র জলের ছোঁয়ায় যেন তাঁদের নবজন্ম হল।

এখানকার মনোরম পরিবেশ মুগ্ধ করে তোলে।মন্দিরের চারিদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে মন শান্ত হয়ে যায়।অম্বিকা মাতার মন্দির থেকে কিছুটা দূরে গেলেই মিলবে সুরজ কুণ্ড এবং উষা কুণ্ড। তবে সেখানে পৌঁছতে গেলে একটু ট্রেক করে পাহাড়ের উপরে উঠতে হবে। গাইড নিয়ে এই পথে ভ্রমণ করাই ভাল।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?