আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার মরশুমে আচমকা বন্যা বা হড়পা বান যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তার একাধিক উদাহরণ ইতিমধ্যেই সামনে এসেছে। নেপালে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রকৃতি যে কখন তাণ্ডব দেখাবে কেউ জানে না। কয়েক মিনিটের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতি সম্পূর্ণ রূপে  বদলে  যেতে পারে।শুধু পাহাড়ের বাসিন্দারা নন। বহু পর্যটকই এই ভয়ানক কাণ্ডের মুখোমুখী হতে পারেন।  এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে। আচমকা আসা হড়পা বান অথবা ভয়ঙ্কর বন্যার মুহূর্তের কি করবেন আর কি করবেন না মাথায় রাখুন বেশ কয়েকটি বিষয়। 

  উঁচু জায়গায় যান

বন্যার জল দ্রুত বাড়তে দেখলে কোনওভাবেই অপেক্ষা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ ও উঁচু জায়গায় সরে যান। বাড়ির বাইরে বেরনোর রাস্তা বন্ধ হয়ে গেলে বহুতলের ছাদ কিংবা বাড়ির যতটা সম্ভব উঁচু তলায় উঠে যাওয়াই সবচেয়ে নিরাপদ।

স্রোতের জল কখনও পেরোবেন না

জল অল্প গভীর বলে সেটিকে নিরাপদ ভাবার ভুল করবেন না। মাত্র কয়েক ইঞ্চি গভীর হলেও প্রবল স্রোতের জল একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভারসাম্যকে হারিয়ে দিতে পারে। মুহূর্তের মধ্যে স্রোতে ভেসে গিয়ে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। তাই বয়ে যাওয়া জলে পা না দেওয়াই ভাল।

 গাড়ি নিয়ে বেরোবেন না

জল জমে থাকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অল্প গভীর জলও  গাড়িকে স্রোতের সঙ্গে ভাসিয়ে নিয়ে যেতে পারে। চলন্ত অবস্থায় গাড়ি বন্ধ হয়ে গেলে বা জল দ্রুত বাড়তে থাকলে গাড়ির ভিতরে আটকে না থেকে নিরাপদ সুযোগে বেরিয়ে উঁচু জায়গায় চলে  যান। 

ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন

বন্যার সময় সবচেয়ে বড় বিপদগুলির একটি হল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা। জলে পড়ে থাকা বা ঝুলে থাকা কোনও বৈদ্যুতিক তারে কখনও হাত দেবেন না। বিশেষ করে ভেজা অবস্থায় তার স্পর্শ করলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। জলমগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি, তার ও যন্ত্রপাতি থেকে দূরত্ব বজায় রাখুন।

বাড়ির ভিতরে আটকে গেলে কোথায় যাবেন?

জল ঘরের ভিতরে ঢুকতে শুরু করলে দেরি না করে দ্রুত বাড়ির উঁচু তলায় বা ছাদে যাওয়ার চেষ্টা করুন। তবে এমন কোনও বন্ধ চিলেকোঠা বা ছোট ঘরে আশ্রয় নেবেন না, যেখান থেকে ছাদে ওঠার সুযোগ নেই। জল ক্রমশ বাড়লে সেই বদ্ধ জায়গা থেকেই বেরনোর পথ বন্ধ হয়ে যেতে পারে এবং ভয়াবহ বিপদ ঘটতে পারে। 

‘পুলিশের মধ্যে দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা