শ্রাবণ মাসের শেষ দুই সোমবারে পাঠ করুন এই তিন শিবমন্ত্র, জীবনে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: শ্রাবণ মাস হিন্দুদের জীবনে এক বিশেষ স্থান দখল করে রয়েছে। এই মাসের প্রতিটি সোমবারই শিবভক্তদের কাছে এক উৎসবের সমান। জলধারায় সিক্ত হয়ে, বেলপাতা, ধূপ- দীপের আভায় মহাদেবের আরাধনায় মত্ত হয়ে ওঠে ধর্মপ্রাণ মানুষেরা। কিন্তু জানেন কী, শুধু জল ঢেলে বা বেলপত্র সম্প্রদান করেই মহেশ্বরকে তুষ্ট করা যায় না। নিষ্ঠার সঙ্গে দেবাদিদেবের এই তিনটি মন্ত্র উচ্চারণেই হতে পারে মুশকিল আসান।

পুরাণ অনুসারে, সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হওয়া বিষকে পান করেছিলেন শিব। এর ফলে তাঁর গলা নীল হয়ে গিয়েছিল। তাঁকে শীতল করার জন্যই দেবতারা গঙ্গাকে তাঁর জটায় ঢেলে দেন। সেই থেকে শিবের উপর জল ঢালার প্রথা চালু হয়। বিশেষ করে শ্রাবণ মাসে এই আচারটির গুরুত্ব অপরিসীম।

এমতাবস্থায় শ্রাবণেরর প্রতি সোমবার যদি শুদ্ধ বস্ত্রে, মহেশ্বরের মাথায় জল ঢালার সময় পুরাণে বর্ণিত এই তিনটি মহামন্ত্র উচ্চারণ করা হয় তাহলে প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব। কী সেই মন্ত্র যা স্বয়ং মুনি-ঋষি থেকে প্রবল প্রতাপী শিবভক্তরা জপ করে ভগবান শিবের কৃপা ধন্য হয়েছিলেন?

শিব ধ্যান মন্ত্রঃ

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্লোজ্জ্বলাঙ্গং

পরশু মৃগবরা ভীতিহস্তং প্রসন্নম্ ।

পদ্মাসীনং সমন্তাৎস্তুতম মরগণৈর্ব্যাঘ্র কৃত্তিং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।।

 

শিব প্রণাম মন্ত্রঃ

ওঁ নমস্তভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুসে নমঃ।

পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ।।

নমন্ত্রিশূলহস্তায় দন্ড পাসাশিপাণয়ে।

নমস্ত্রৈলোক্য নাথায় ভূতানং পতয়ে নমঃ৷৷

নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে।

নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিং পরমেশ্বর।।

পুংসামপূর্নকামানং কামনারামমীশ্বরম্।

 

শিব স্নান মন্ত্রঃ

ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্।।

ওঁ তৎপুরুষায়া বিদমহে; মহাদেবায়া ধীমাহী;

তন্নো রুদ্রায় প্রচোদয়াৎ।।

 

মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের পাশাপাশি এই তিনটি মন্ত্রের তাৎপর্য বর্তমান। তাই শ্রাবন মাসের সোমবার গুলিতে বা যে কোন সময়েই শিব আরাধনায় সঠিক মন্ত্র উচ্চারনে প্রসন্ন হবেন মহাদেব।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা