আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের বিভিন্ন জেলে ফাঁসির প্রহর গুনছেন ৫৬১  কয়েদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বিভিন্ন জেলে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন ৫৬১ কয়েদি। যা গত দুই দশকের মধ্যে সর্বাধিক। এদের মধ্যে ১২০ জনই ২০২৩ সালে ফাঁসির সাজা পেয়েছেন। দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেশে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৩ সালে দেশের সর্বোচ্চ আদালত অর্থা‍ৎ সুপ্রিম কোর্ট কাউকে ফাঁসির সাজা শোনায়নি বা বহাল রাখেনি। আর দেশের হাইকোর্টগুলির মধ্যে একমাত্র কর্নাটক হাইকোর্ট খুনের মামলায় একজনকে ফাঁসির সাজা শুনিয়েছে। আর নিম্ন আদালত মোট ১২০ জনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। ওই রাজ্যে গত বছর ৩৩ জনকে ফাঁসির সাজা দিয়েছে নিম্ন আদালত। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড। ওই রাজ্যে ১২ জনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। গুজরাত, মধ্যপ্রদেশ ও হরিয়ানা- তিন রাজ্যেই ১১ জন করে ফাঁসির সাজা পেয়েছেন। পশ্চিমবঙ্গে ফাঁসির সাজা শোনানো হয়েছে ১০ জনকে। মণিপুর, তামিলনাডু, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে গত বছর কাউকে ফাঁসির সাজা দেওয়া হয়নি।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালে দেশের বিভিন্ন কারাগারে যথাক্রমে ৪৯০ ও ৫৪১ জন ফাঁসির আসামী ছিলেন। আর ২০২১ সালে ১৪৬ জন এবং ২০২২ সালে ১৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। গত বছর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন বেশ কয়েকজন। মার্চ মাসে তাদের মধ্যে একজনের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Published by:

Share Link:

More Releted News:

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উপচে পড়া ভিড় মেট্রোতে, বসার সিট না পেয়ে মহিলা যা করলেন…..

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ