সপা নেতার মেয়েকে নিয়ে চম্পট ৪৭ বছরের বিজেপি নেতার

তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি:  তরুণীর বয়স মাত্র ২৬। তিনি সমাজবাদী পার্টির এক নেতার মেয়ে। তাঁকে নিয়ে পালিয়েছেন এক বিজেপি নেতা, বয়স যার ৪৭। বিজেপি নেতা আবার বিবাহিত। তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। ছেলের বয়স ২১ বছর। আর মেয়ের বয়স মাত্র সাত। পলাতক বিজেপি নেতার নাম আশিষ শুক্লা। ঘটনার কথা জানাজানি হতেই বিজেপি রাজ্য নেতৃত্ব তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। তরুণীর পরিবারের থেকে পলাতক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আশিষ শুক্লার বিষয়ে জানাতে গিয়ে দলের রাজ্যস্তরের এক নেতা জানিয়েছেন, অত্যন্ত গর্হিত কাজ করেছেন আশিষবাবু। তাঁর জন্য দলের মান সম্মান নষ্ট হয়েছে। বিজেপি তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাঁর প্রাথমিক সদস্যপদ। দলের সঙ্গে আশিষের কোনও সম্পর্ক নেই। পুলিশকে বলা হচ্ছে, তারা দ্রুত আশিষকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেয়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তরুণীর সঙ্গে গোপন সম্পর্ক ছিল ওই পলাতক নেতার। মাঝে-মধ্যেই তারা লুকিয়ে দেখা করতেন। সম্প্রতি তরুণীর পরিবার তাঁর বিয়ের ব্যবস্থা করার প্রস্তুতি নিতে শুরু করে। তরুণী সেটা ওই পদ্মনেতাকে জানালে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপি-বিরোধী নেতারা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। অনেকে আবার এই ঘটনা নিয়ে তাত্ত্বিক আলোচনা শুরু করেছেন। 

প্রশ্ন উঠছে, পদ্মনেতা কোথায় গা ঢাকা দিলেন? 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?