চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে অ্যাসিড হামলা

নিজস্ব প্রতিনিধি, কৌশাম্বি (উত্তরপ্রদেশ):  মাত্র ৩৩ বছরের এক মহিলা ব্যাঙ্ক ম্যানেজারের  মুখে অ্যাসিড ছুঁড়ে মারল দুষ্কৃতীর দল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্ভিতে (Kaushambi) । গুরুতর জখম ওই ব্যাঙ্ক ম্যানেজারের নাম দীক্ষা সোনকার। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে জানিয়েছে, ব্যাঙ্ক ম্যানেজার সোমবার স্কুটি চালিয়ে অফিস যাচ্ছিলেন। মোটর সাইকেল চালিয়ে দুই দুষ্কৃতী তাঁর পিছু নেয়। চিল্লা শাহবাজী গ্রামের কাছে পৌঁছলে দুষ্কৃতীরা তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে (acid attack) মারে।

অ্যাসিড হামলার যন্ত্রণায় ওই তরুণী ব্যাঙ্ক ম্যানেজার বাইকে থেকে পড়ে যান। ঘটনাস্থল থেকে অদূরেই দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। ব্যাঙ্ক ম্যানেজার পরিচিত হওয়ায় দ্রুত তারা ছুটে যান। হাসপাতালে তাঁরাই ভর্তির ব্যবস্থা করেন। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে। সেখান থেকে তারা যায় হাসপাতালে। নেয় তরুণী বয়ান। দুষ্কৃতীদের ধরতে পুলিশ তিনটি পৃথক দল তৈরি করেছে।

কৌশম্ভির পুলিশ সুপার হেমরাজ সিনহা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো দীক্ষা সোনকার স্কুটি চালিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন। চিল্লা শাহবাজী গ্রামের কাছে পৌঁছলে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। গুরুতর জখম তরুণীকে প্রথমে নিকটবর্তী হাসপাতালে (hospital)  ভর্তি করা হয়। পরে প্রয়াগরাজে স্বরূপনগর নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দায়ের করা হয়েছে এফআইআর। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ