১৭৯৫ বার ‘আই লাভ ইউ’, ১২ বছরের চ্যাট এক ফ্রেমে এনে স্ত্রীকে বিশেষ উপহার স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: “তুমি আগে ‘আই লাভ ইউ’ বলেছিল, না আমি?”- প্রেমের সম্পর্কে এই তর্ক অনেকেরই চেনা। কিন্তু কেউ যদি সেই প্রশ্নের উত্তর খুঁজতে ১২ বছরের ১ লক্ষ ৬১ হাজার চ্যাট খুঁটিয়ে বিশ্লেষণ করে বসেন? আর সেটাও আবার এআই-এর সাহায্যে! শুনতে সিনেমার গল্প লাগলেও, বাস্তবে এমনই কাণ্ড ঘটিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক প্রযুক্তিকর্মী। 

অ্যানথ্রোপিক নামের একটি এআই সংস্থায় কর্মরত অস্টিন লাউ নিজের বিয়েকে স্মরণীয় করে তুলতে অভিনব এক উদ্যোগ নেন। তিনি তাঁর হবু স্ত্রীর সঙ্গে গত ১২ বছরে হওয়া সমস্ত হোয়াটসঅ্যাপ কথোপকথন এআই-এর সাহায্যে বিশ্লেষণ করেন। মোট ৪,৩৪০ দিনে তাঁদের মধ্যে আদানপ্রদান হয়েছিল প্রায় ১ লক্ষ ৬১ হাজার বার্তা।

আরও পড়ুন: কোটি টাকার চাকরি ছেড়ে সাফাইকর্মী হলেন মহিলা, কারণ জানলে চমকে যাবেন…

এই বিশাল ডেটা বিশ্লেষণ করে তিনি তৈরি করেন একটি ডিজিটাল লাভ স্টোরি। সেখানে উঠে আসে সম্পর্কের নানা মজার পরিসংখ্যান। যেমন- তাঁরা একে অপরকে মোট ১,৭৯৫ বার “আই লাভ ইউ” বলেছেন। পাশাপাশি ২৮ হাজারের বেশি ইমোজি ও ৮ হাজারেরও বেশি ছবি পাঠিয়েছেন একে অপরকে। সবচেয়ে বেশি মেসেজ আদানপ্রদান হয়েছিল ২০১৬ সালে, যখন তাঁরা দূরত্বের সম্পর্কে ছিলেন। সেই বছরেই প্রায় ৩২ হাজার বার্তা পাঠানো হয়েছিল। বিশ্লেষণে আরও দেখা যায়, রাত ৯টার দিকে তাঁদের চ্যাট সবচেয়ে বেশি জমত, আর ভোর ২টা থেকে ৬টার মধ্যে প্রায় কোনও কথাই হতো না।

অস্টিন জানান, ক্লড কোড নামের এআই টুল ব্যবহার করে তিনি এই তথ্যগুলো প্রসেস করেন এবং কয়েক মিনিটের মধ্যেই একটি ওয়েবসাইট তৈরি করেন, যেখানে অতিথিরা তাঁদের সম্পর্কের পুরো যাত্রাপথ দেখতে পান। এই পোস্ট ভাইরাল হতেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড় ওঠে। কেউ একে “সবচেয়ে রোম্যান্টিক টেক প্রজেক্ট” বলেছেন, আবার কেউ জানতে চেয়েছেন এত বছরের মেসেজ কীভাবে সংগ্রহ করা সম্ভব হলো। অনেকের মতে, প্রযুক্তি যখন শুধু কাজের জন্য নয়, সম্পর্কের স্মৃতিও নতুনভাবে সাজিয়ে তোলে- তখন প্রেমও যেন একটু ‘ডিজিটাল’ হয়ে ওঠে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের