প্রশিক্ষণ চলাকালীন আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিমান চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিমানবন্দরে চলছিল প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ চলাকালীনই অস্বস্তি বোধ করতে শুরু করেছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট হিম্মানিল কুমার। খানিকক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩০ বছর বয়সী বিমান চালক। আর চোখের সামনে ওই ঘটনা ঘটতে দেখে হতচকিত হয়ে পড়েন অন্যান্যরা। হৃদরোগে আক্রান্ত হয়েই হিম্মানিলের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, এদিন সকালে দিল্লি বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনালে পাইলটদের এক প্রশিক্ষণ শিবির চলছিল। বোয়িং ৭৭৭ মডেলের বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ওই প্রশিক্ষণ চলাকালীনই অসুস্থ বোধ করেন সংস্থার অন্যতম পাইলট হিম্মানিল কুমার। সবার চোখের সামনেই নেতিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই প্রশিক্ষণ বন্ধ করে অসুস্থ হিম্মানিলকে হাসপাতালে নিয়ে ছোটেন সতীর্থরা। কিন্তু তাঁদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। চিকি‍ৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে হিম্মানিলের।

বোয়িং ৭৭৭ চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য গত অগস্ট মাসেই পাইলটদের বিশেষ শারীরিক পরীক্ষা করানো হয়েছিল। ওই শারীরীক পরীক্ষাতে উত্তীর্ণও হয়েছিলেন হিম্মানিল। কোনও রকম শারীরিক অসুস্থতা ছিল না। গত ৩ অক্টোবর থেকে শুরু হওয়া প্রশিক্ষণে অংশও নিয়েছিলেন। সংস্থার অন্যতম পাইলটের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর