চিকিৎসকের লকারে মিলল একে ৪৭, হুঁশ উড়ে গেল পুলিশ আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অনন্তনাগের প্রাক্তন সরকারি চিকিৎসক আদিল আহমেদ রদরের লকার থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল। তিনি ২০২৪ সালের ২৪ অক্টোবর পর্যন্ত জিএমসি অনন্তনাগে কর্মরত ছিলেন। আদিল আহমেদ জলগুন্ড অনন্তনাগের বাসিন্দা। রাইফেল উদ্ধারের ঘটনায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। এই মামলায়, ভারতীয় অস্ত্র আইনের বিভিন্ন ধারার পাশাপাশি UAPA-এর অধীনে নওগাম থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে। তাঁর সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ বাজেয়াপ্ত অস্ত্র এবং অন্যান্য প্রমাণের বিষয়ে পর্যালোচনা করে দেখছে।

চিকিৎসক আদিল আহমেদের লকার থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য। এই ঘটনাটি দেখায় যে কীভাবে এই ধরনের অস্ত্র নিরাপদ স্থানে লুকিয়ে রাখা যায়। চিকিৎসক লকারে অস্ত্রটি লুকিয়ে রেখেছিলেন। কেউ তো ভাবতেই পারবে না যে গুরুত্বপূর্ণ নথি, টাকা যেখানে রাখা হয় সেখানে AK 47 লুকিয়ে রাখা রাখতে পারে। ঘটনার পর শ্রীনগর পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। অস্ত্র কোথা থেকে তার কাছে এল, আদিল কোনও সন্ত্রাসবাদী সংস্থার সঙ্গে যুক্ত কিনা এই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে ডিজিটাল এবং ভৌত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এই মামলা জম্মু ও কাশ্মীরের আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। একথা নিঃসন্দেহ যে ভারতের সর্বাপেক্ষা স্পর্শকাতর জায়গা ভূস্বর্গ। এই একটি স্থানের দখল নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব অব্যাহত। গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওতেই ঘটে গিয়েছিল নৃশংস হত্যাকাণ্ড। পাক জঙ্গি সংস্থা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর দায় নিয়েছিল। তারপর থেকে আরও খারাপ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক। বদলা নিতে ভারত ইসলামাবাদে চালিয়েছে অপারেশন সিঁদুর অভিযান। বিগত কয়েক মাসে ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ঘাঁটি গেঁড়ে থাকা অসংখ্য পাক জঙ্গিকে হত্যা করেছে। নিধনপর্ব এখনও চলছে।

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC