প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগপত: বেনজির ঘটনার সাক্ষী থাকল বাগপত। শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশ্য রাস্তায় কয়েকশ মানুষের সামনে বিজেপির জেলা সভাপতি নীরজ শর্মার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাগপতের অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ কুমার চৌহান। উর্দি পড়ে একজন পদস্থ পুলিশ আধিকারিকের শাসকদলের এক নেতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। শোরগোলও শুরু হয়েছে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রবীণ কুমার।

এদিন বিধান পরিষদে বাগপত শিক্ষক স্নাতক আসনের জন্য ভোট নেওয়া হচ্ছিল। খেকড়ার একটি বুথে ঢোকার চেষ্টা চালান বাগপত জেলা বিজেপি সভাপতি নীরজ শর্মা। কিন্তু তাঁকে বুথের ভিতরে ঢুকতে দিতে রাজি হননি খেকড়ার সার্কেল অফিসার (সিও) রোহন চৌরসিয়া। এতে যথেষ্টই অপমানিত বোধ করেন নীরজ শর্মা। জেলা সভাপতিকে বুথে ঢুকতে বাধা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি বিধায়ক যোগেশ ধামা ও অন্যান্য পদ্ম নেতারা। সার্কেল অফিসার রোহন চৌরসিয়াকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করে ধর্না শুরু করেন বিজেপি নেতারা।

সেই সঙ্গে রোহন চৌরসিয়ার ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে বলেও দাবি তোলেন। বিজেপি জেলা সভাপতির ধর্নায় বসার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ কুমার চৌহান সহ পদস্থ পুলিশ কর্তারা। বিজেপি নেতাদের শান্ত করার চেষ্টা চালান। যদিও সেই অনুরোধে সাড়া দেননি বিজেপি জেলা সভাপতি নীরজ কুমার শর্মা-সহ অন্যান্যরা। সার্কেল অফিসার রোহন চৌরসিয়ার ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকেন তাঁরা। এর পরে রোহনকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার। ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ মেনে ‘স্যরি’ বলে ক্ষমাও চান খেকড়ার সার্কেল অফিসার। কিন্তু ওই ‘স্যরি’ শব্দ শোনা যায়নি বলে ফের ক্ষমা চাওয়ার দাবি জানান বিজেপি নেতারা। এর পরেই বিজেপি জেলা সভাপতি নীরজ কুমার শর্মাকে ‘বড় দাদা’ হিসেবে সম্ভাষণ করে হাত জোড় করে ক্ষমা চান খোদ অতিরিক্ত পুলিশ সুপার।

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব