স্কুল ফি দিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করা ছাত্রীই বোর্ডের পরীক্ষায় প্রথম!

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় দশম শ্রেণীর ছাত্রীর স্কুলের ফি দিতে পারেনি পরিবার। আর ফি ছাড়া পরীক্ষায় বসার অনুমতিও দিচ্ছিল না স্কুল কর্তৃপক্ষ। এই অবস্থায় অবসাদে ভুগে আত্মহত্যার চেষ্টা করেছিল বছর ষোলোর ওই কিশোরী। যদিও পরে তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। আর পরীক্ষা দিয়েই তাক লাগিয়ে দিল ওই দশম শ্রেণীর ছাত্রী। দশম শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষায় (SSLC supplementary examination) প্রথম স্থানাধিকারী হলেন ওই ছাত্রীই। কর্ণাটকের তুমাকুরু জেলার এক কৃষক পরিবারের মেয়ে গিশমা নায়েক।

বেঙ্গালুরুর আলভাস ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছিল গিমিশা। নবম শ্রেণীতে পড়ার সময় স্কুল ফি দিতে না পারায় তাঁর নাম রেজিস্ট্রেশন করায়নি স্কুল কর্তৃপক্ষ। এটা মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে ওই স্কুলছাত্রী। যদিও বরাতজোরে বেঁচে যায় সে। করোনা অতিমারীর কারণে আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্যই তাঁর পরিবার স্কুল ফি দিতে পারেনি। বিষয়টি জানাজানি হতেই বিতর্ক তৈরি হয়। পরে কর্ণাটক সরকার ঘোষণা করে প্রতিটি ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসার জন্য হল টিকিট দিতে হবে। এরজন্য কর্ণাটক শিক্ষা বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করে। গিমিশার পরিবারের দাবি, নবম শ্রেণির পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পাওয়ার পরেও স্কুল ফি-এর জন্য নাম রেজিস্ট্রার করেনি স্কুল কর্তৃপক্ষ। পরে কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার গিমিশার বাড়ি যান। এবং তাঁকে বোর্ডের পরীক্ষায় বসার ব্যাপারে আশ্বাস দেন।

কর্ণাটক বোর্ডের দশম শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষায় গিশমা ৬২৫ নম্বরের মধ্যে ৫৯৯ পেয়েছে অর্থাৎ ৯৫.৮৪ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছে সে। গিশমা বড় হয়ে চিকিৎসক হতে চায়। এবং আগামী পরীক্ষায় আরও ভালো ফল করে তাঁর বাবা ও মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। গিমিশার কথায়, কোভিড সমস্যা এবং টাকার অভাবে অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। তবে আমার বড় বোন আমাকে মূল বিষয়গুলি পড়তে আমায় সাহায্য করেছে। মাত্র তিন মাস পড়ার সুযোগ পেয়েছি। তবুও ভালো ফল করতে পেরে ভালো লাগছে।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা