সুইগি শার্ট আর জোমাটো ব্যাগ নিয়ে খাবার পৌঁছাচ্ছে ডেলিভারি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বেঙ্গালুরুতে সুইগি শার্ট, জোমাটো ব্যাগ নিয়ে খাবার পৌঁছিয়ে দিচ্ছে একজন ডেলিভারি কর্মী। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর মত ব্যস্ত শহরে ডেলিভারি ম্যানের  এই ছবিটি তুলে  এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন একজন ব্যবহারকারী।

সেই ছবিতে দেখা যায়, একজন খাবার ডেলিভারি করছে জোমাটো ডেলিভারি ব্যাগ নিয়ে সুইগির আইকনিক কমলা শার্ট পরে। আর মাথার হেলমেটে ছিল আরেকটি স্টার্টআপ পোর্টারের লোগো। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেউ লিখেছেন, এই ঘটনা  “বেঙ্গালুরুর সাধারণ আচরণ” । তবে কে সেই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। শুধু তাই নয় ওই ব্যক্তি কোথায় কাজ করেন তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

প্রসঙ্গত এই ঘটনা প্রথম নয় এরআগে ঘোড়ায়  করে খাবার ডেলিভারি করতে দেখা গিয়েছিল একজন জোম্যাটো কর্মীকে। এই ঘটনাটি ঘটেছিল তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছিল, লাল রঙের জোম্যাটো ব্যাকপ্যাক ও ইউনিফর্ম পরে এক ডেলিভারি এজেন্ট খাবার পৌঁছে দিচ্ছেন। সেই সময় কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছিল। সেই কারণেই ঘোড়ায়  করে খাবার ডেলিভারি করছিলেন জোম্যাটো কর্মীরা। আর সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর