সিবিএসই’র দশম-দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার নির্ঘন্ট ঘোষিত

পাশাপাশি দুই শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষাগুলি শুরু হবে আগামী বছরের ২ জানুয়ারি অর্থা‍ৎ সোমবার থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ২১ মার্চ। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। দুই ক্ষেত্রেই পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটায়। পাশাপাশি দুই শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষাগুলি শুরু হবে আগামী বছরের ২ জানুয়ারি অর্থা‍ৎ সোমবার থেকে। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষাগুলি বোর্ডের নিযুক্ত বহিরাগত পরীক্ষকরা নেবেন। দশম শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেবেন অভ্যন্তরীণ পরীক্ষকরা।

সিবিএসই’র পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, দশম শ্রেণির প্রথম দিন পেন্টিং, রাই, গুরুং, শেরপা ও থাই বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। শেষ দিন গণিত বিষয়ের পরীক্ষা হবে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম দিন এন্টারপ্রেনারশিপ পত্রের পরীক্ষা হবে। শেষের দিন নেওয়া হবে মনস্তত্ত্ব পত্রের পরীক্ষা। পড়ুয়াদের যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য দুটি পত্রের পরীক্ষার মধ্যে বেশ কয়েকদিনের ব্যবধান রাখা হচ্ছে। আর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের যাতে একই দিনে দুটি বিষয়ের পরীক্ষা না পড়ে সে বিষয়টি মাথায় রেখে পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে। তাছাড়া জয়েন্ট এন্ট্রান্স সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার নির্ঘন্টও মাথায় রাখা হয়েছে।

দশম শ্রেণির ক্ষেত্রে বেশ কিছু পত্রের পরীক্ষার জন্য দুঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। অর্থা‍ৎ সকাল সাড়ে দশটায় শুরু হয়ে সাড়ে বারোটায় শেষ হবে। বাকি বিষয়ের পরীক্ষার জন্য তিন ঘন্টা সময় দেওয়া হচ্ছে। সম্পূর্ণ পরীক্ষাসূচি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

www.cbse.gov.in

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিট পেপার ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে তৈরি কেন্দ্র, বিষয়টিকে ‘ঘোর পাপ’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী