মাত্র ৫ টাকায় এক প্লেট চাউমিন, কোথায় মিলছে এই সস্তার ‘স্ন্যাকস’? রইল ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই সময়ে যেখানে এক প্লেট ফাস্টফুডের দাম শুনলেই পকেট কাঁপে, সেখানে মাত্র পাঁচ টাকায় চাউমিন! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। পুরুলিয়ার ঝালদার কোটশিলায় এমনই এক দোকান এখন ভোজনপ্রেমীদের কাছে রীতিমতো আশীর্বাদ।

ফাস্টফুড প্রেমীদের কাছে চাউমিন মানেই আলাদা একটা টান। সন্ধ্যা নামলেই মনটা যেন চাওমিন, রোলের দিকেই ছুটে যায়। কিন্তু প্রতিদিনের খরচের চাপে অনেক সময় সেই ইচ্ছেটাকেই দমিয়ে রাখতে হয়। ঠিক সেই জায়গাতেই স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে পুরুলিয়ার ঝালদার কোটশিলা টালি সেন্টারের কাছে থাকা একটি ছোট্ট ফাস্টফুডের দোকান।

আরও পড়ুন: চুলের হারানো জেল্লা ফেরাবে ঘি, জেনে নিন ব্যবহারের সঠিক নয়

এই দোকানেই মাত্র পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যায় এক প্লেট লোভনীয় চাউমিন। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন দুই ভাই—গুল্লু কুমার ও গুড্ডু কুমার। তাদের দোকানে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ প্লেট চাউমিন বিক্রি হয়, আর ক্রেতার মুখে লেগেই থাকে হাসি।

গুল্লু কুমার জানান, গত ১৮ বছর ধরে তারা এই দোকান চালাচ্ছেন। অনেক মানুষ আছেন, বিশেষ করে বাচ্চা ও অসহায়রা, যাদের ইচ্ছে থাকলেও পর্যাপ্ত টাকা না থাকায় ফাস্টফুড খাওয়া সম্ভব হয় না। সেই কথা ভেবেই তাদের জন্য পাঁচ টাকায় চাউমিন বিক্রির সিদ্ধান্ত। তবে এই বিশেষ দামের চাউমিন মূলত শিশু ও দুস্থদের জন্যই।

কম দামের কারণে এলাকার বাচ্চারা দল বেঁধে আসে এই দোকানে। অন্য কোথাও এত কম দামে চাউমিন না পাওয়ায় মাঝেমধ্যেই তারা এখানে এসে আনন্দ করে পেট ভরায়। মূল্যবৃদ্ধির এই যুগে মাত্র পাঁচ টাকায় চাউমিন বিক্রি করে বহু মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন এই দুই ভাই। ভবিষ্যতে দোকানটিকে আরও বড় করার পরিকল্পনাও রয়েছে তাদের। এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও।

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২