ধর্মের নামে বজ্জাতি! প্রতিযোগিতায় মুসলিম খেলোয়াড়দের নিষিদ্ধ করে বিতর্কে ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি : মাঠেও নাকি ধর্মের ভেদাভেদ। জাতপাত দেখে তবেই নামতে দেওয়া হবে মাঠে। খেলার জন্য স্বপ্ন নয়, থাকতে হবে ধর্ম।এমন বিভেদের চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একটি ক্লাবের মাঠে।তাদের ফুটবল টুর্নামেন্টের নির্দেশাবলী দেখে হতবাক সকলেই।

বিজেপি পরিচালিত রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ক্লাব কর্তৃপক্ষের নির্দেশ ফুটবল টুর্নামেন্টে কোন মুসলিম খেলোয়াড়দের খেলতে দেওয়া যাবে না।পুরোপুরিভাবে নিষিদ্ধ মুসলিম ধর্মালম্বীরা।তাদের ক্লাবে খেলতে গেলে শর্ত একটাই,হিন্দু হতে হবে খেলোয়াড়কে।যা নিয়ে তোলপাড় পূর্ব মেদিনীপুর।

এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে খেলায় আবার কিসের ভেদাভেদ জাত–পাত? কেননা ইতিহাস সাক্ষ্মী আছে এরকম বহু ফুটবলারকে কলকাতা ময়দান কাঁপাতে দেখা গিয়েছে।ক্রিকেট, হকি–সহ কোনও খেলার ক্ষেত্রেই কোথাও এই ধরনের ভেদাভেদের কথা কখনও শোনা যায়নি।মহম্মদ হাবিব, আকবর–কে মনে আছে! আর এখন মাঠ দাপিয়ে খেলছেন মোহনবাগানের সাহল আব্দুল সামাদ, সুহেল ভাট।ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, মহম্মদ রাকিপ।ওঁদের মতোই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন অনেকে।

ফুটবল খেলার নামে বিজেপি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেছে তৃণমূল। বিজেপি পরিচালিত ওই ক্লাবের টুর্নামেন্টের লিফলেটে দশ দফা নির্দেশাবলীর মধ্যে শেষে উল্লেখ রয়েছে,‘কোনও মুসলিম ছেলে কোনও দলেই খেলতে পারবেন না।’ অবশ্য লিফলেটে যে ভুল রয়েছে তা স্বীকার করে নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

২৯ মার্চ পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকার কামিনাচকের কালীমাতা সঙ্ঘ নামে ওই ক্লাব দিন-রাত্রির ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আয়োজকদের তরফে প্রতিযোগিতার নিয়মাবলী সংক্রান্ত লিফলেটে ওই শর্ত আরোপ করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই লিফলেট। একাধিক তৃণমূল নেতা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। তাদের দাবি ধর্ম-জাতপাত এসব আবার কি? প্রতিভাকে টান মেরে ছুঁড়ে ফেলে ধর্মীয় উস্কানি দিচ্ছে বিজেপি।

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের