যোগী রাজ্যে জমিতে ছাগল ঢোকায় বৃদ্ধা দলিতা মহিলাকে বেধড়ক মার

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নরেন্দ্র মোদির জমানায় ‘আত্মনির্ভর ভারত’ ক্রমশই ‘দলিত নির্যাতনের ভারত’ হয়ে উঠছে। শুধুমাত্র জমিতে ছাগল ঢোকার অপরাধে ৬০ বছরের এক দলিত মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে। সেই সঙ্গে জাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়েছে। অসহায় মহিলা নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য করুণ আর্তি জানিয়েছিলেন। কিন্তু কোনও নপুংশক গ্রামবাসী ওই ষাটোর্ধ্ব দলিত মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেননি। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দলিত মহিলাকে বেধড়ক মারধরের ছবি ভাইরাল হয়েছে। তার পরে ঘুম ভেঙেছে পুলিশের। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্যে।

রাজনৈতিক ফায়দার লোভে কথায়-কথায় দলিতদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তার দল বিজেপি শাসিত রাজ্যগুলিতে (মধ্যপ্রদেশ হোক কিংবা উত্তরপ্রদেশ কিংবা গুজরাত) দলিতদের উপরে চলছে লাগাতার নির্যাতন। তার সর্বশেষ সংযোজন উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জমিতে পোষ্য ছাগল ঢুকে যাওয়ায় ৬০ বছরের এক জীর্ণ-শীর্ণ চেহারার দলিত মহিলাকে নিষ্ঠুরভাবে লাঠি দিয়ে পেটাচ্ছেন ওই জমির মালিক। হাত জোড় করে বার বার ক্ষমা ভিক্ষা চাইছেন ওই দলিত বৃদ্ধা। কিন্তু তথাকথিত উচ্চ বর্ণের জমি মালিক ওই আর্তিতে কর্ণপাতই করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই লজ্জার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। নিন্দার ঝড় তুলেছেন নেটা নাগরিকরা। আর সমালোচনার মুখে পড়ে নড়েচড়ে বসেছে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে দ্রুত ব্বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তারা।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক