পাহাড়ে ম্যাগির দোকান কন্টেন্ট ক্রিয়েটরের, একদিনে আয় ২৪ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসের চাপ, একঘেয়ে রুটিন আর প্রতিদিনের একই কাজের ক্লান্তিতে আমরা প্রায়শই বলে থাকি, সব ছেড়ে মোমোর দোকান খুলবো কিংবা পাহাড়ে গিয়ে ম্যাগির স্টল দেব। কিন্তু সেই কথাকেই গুরুত্ব দিয়ে বিশেষ পদক্ষেপ নিলেন এক তরুণ। তিনি দিল্লির কন্টেন্ট ক্রিয়েটর। পাহাড়ের কোলে একদিনের জন্য ম্যাগির দোকান বসিয়ে তিনি নাকি হাজার হাজার টাকা আয় করেছেন। এমনটাই দাবি করেছেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। 

দিল্লির জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দেবাংশ ত্যাগী সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, তিনি পাহাড়ি অঞ্চলের একটি মনোরম স্থানে অস্থায়ী ম্যাগির দোকান তৈরি করেন। কয়েকটি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট, একটি ছোট গ্যাস, প্লাস্টিকের টেবিল চেয়ার এবং অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। এই সামান্য আয়োজনেই শুরু হয় তার একদিনের ব্যবসা। স্টল চালু হতেই পর্যটক ও ট্রেকারদের ভিড় জমতে শুরু করে। কেউ শুধু ম্যাগি, কেউ আবার বাটার ম্যাগির অর্ডার দেন। শুধু ম্যাগির দাম রাখা হয় ১০০ টাকা এবং বাটার ম্যাগির দাম ১২০ টাকা। ধোঁয়া ওঠা গরম ম্যাগি আর পাহাড়ের ঠাণ্ডা আবহাওয়া, সব মিলিয়ে ক্রেতাদের আগ্রহ দ্রুত বাড়তে থাকে।

 

View this post on Instagram

 

A post shared by Devansh Tyagi (@devanshtyagi_)

আরও পড়ুন: বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

দিনের শেষে কন্টেন্ট ক্রিয়েটর দেবাংশ ত্যাগী জানান, তার সমস্ত স্টক শেষ হয়ে গিয়েছে এবং মোট ২৪ হাজার টাকা আয় করেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ৪০ লক্ষেরও বেশি ভিউ পায়। অনেকেই মজা করে লিখেছেন, কর্পোরেট চাকরি ছেড়ে ম্যাগির দোকান খোলাই বোধ হয় বেশি লাভজনক। আবার কেউ কেউ বলেন, এই টাকার অঙ্কটি মোট বিক্রির হিসেব, এর মধ্যে কাঁচামাল, জ্বালানি, যাতায়াত ও অন্যান্য খরচ ধরা হয়নি।

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২