বোঝো কাণ্ড! ব্লিঙ্কিটে এক বছরে ৯,৯৪০ পিস কন্ডোম অর্ডার এক গ্রাহকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে ‘মনুষ্য জাতির মন বোঝা নাকি ভগবান শিবেরও অসাধ্য’। কথাটি যে মিথ্যা নয়, তা বোঝা যাচ্ছে অনলাইন পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ব্লিঙ্কিটের সিইও তথা সহ প্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্দসার দেওয়া তথ্যে। সদ্য সমাপ্ত ২০২৩ সালে তাঁর সংস্থা গ্রাহকদের কাছ থেকে কেমন মজাদার এবং চমকে ওঠার মতো অর্ডার পেয়েছে তার এক তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকা দেখে অনেকেরই চোখ কার্যত কপালে উঠেছে। কেউ-কেউ তো বলেই ফেলছেন, সত্যি? এ হয় নাকি? কিন্তু সত্যিই ঘটেছে।

ব্লিঙ্কিটের সিইও’র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দিল্লির এক গ্রাহক ৯,৯৪০ পিস কন্ডোমের অর্ডার দিয়েছেন। অর্থা‍ৎ প্রতিদিন গড়ে ২৭ পিস কন্ডোম কিনেছেন। প্রতি ঘন্টায় একটির বেশি কন্ডোম কিনেছেন। ওই মহান গ্রাহকের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। দিল্লির কন্ডোম প্রেমিক গ্রাহককে টেক্কা দেওয়ার মতো অর্ডার করেছেন আরও গ্রাহক। এক বছরে তিনি ৪,৮৩২টি গায়ে মাখা সাবান খরিদ করেছেন। হিসেব করে দেখা গিয়েছে ওই গুণধর গ্রাহক প্রতিদিন গড়ে ১৩টি সাবান কিনেছেন। প্রতি দু’ঘন্টা অন্তর একটি করে সাবান লেগেছে তার। শুধু গায়ে সাবান মাখা ছাড়া আর কোনও কাজ ছিল কিনা, সেই প্রশ্ন উঠেছে।

আর এক গ্রাহকও কম যান না। গত এক বছরে তিনি শুধু ২,৬৭০টি টুথব্রাশ অর্ডার করেছেন। অর্থা‍ৎ প্রতিদিন দাঁত মাজতে তাঁর লেগেছে সাতটি ব্রাশ! একজন আবার এক মাসেই ৩৮টি অন্তর্বাস কিনেছেন। বেঙ্গালুরুর এক গ্রাহক আবার এক ডজন কলা, একটি চিপসের প্যাকেটের সঙ্গে আই ফোন-১৫ প্রো ম্যাক্স মডেলের দামী ফোন অর্ডার দিয়েছেন। ডেলিভারি চার্জ না দেওয়ার জন্যই কলা-চিপসের সঙ্গে আই ফোন অর্ডার করেছেন কিনা, কে জানে? হায়দরাবাদের এক গ্রাহক আবার বছরভর ১৭ হাজার কেজি চালের অর্ডার দিয়েছেন। কী কারণে তাঁর ওই অর্ডার, নিশ্চয়ই পাঠকদের বুঝতে অসুবিধা হচ্ছে না? তবে এক রঙিন গ্রাহকেরও খোঁজ মিলেছে। তিনি এক বছরে ১৮৩ ভিন্ন শেডের ঠোঁট পলিশের (লিপস্টিক) অর্ডার দিয়েছেন।

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?