দিল্লিতে কিশোরকে খুনের পরে মৃতদেহের উপরে উদ্দাম নাচ নাবালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথমে গলায় একাধিকবার ছুরির আঘাত। তার পরে মৃত্যু নিশ্চিত করতে নেতিয়ে পড়া দেহে লাগাতার সপাটে লাথি। মৃত্যু নিশ্চিত হতেই আনন্দে মৃতদেহের উপরে নাচ। এমনই ঘটনা ঘটেছে খোদ দেশের রাজধানী দিল্লিতে। আর লোমহর্ষক, শিহরে ওঠার মতো ওই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যে খুন হয়েছে তার বয়স ১৮। আর খুনিও নাবালক। এমন নৃশংস কিশোর অপরাধ দিল্লি পুলিশের দুঁদে আধিকারিকদের হতভম্ব করে দিয়েছে। তদন্তে নেমে ঘাতক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জয় তিরকে জানিয়েছেন, এক মুখপাত্র জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে বীভ‍ৎস ঘটনাটি ঘটেছে ওয়েলকাম এলাকার জনতা মজদুর কলোনির ইদগাহ রোডে। ওই দিন রাত সোয়া এগারোটা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ওই ফোনে জানানো হয়, এক অজ্ঞাতপরিচয়ধারী কিশোরের ইদগাহ রোডের এক গলিতে পড়ে রয়েছে। ওই ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্মীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত কিশোরের পরিচয় শনাক্ত হয়নি।

ঘটনার তদন্তে নেমে এলাকায় বসানো সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে ওঠেন তদন্তকারীরা। সিসি ক্যামেরায় দেখা যায়, প্রথমে নিহত কিশোরকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে ঘাতক। বাধা দিলে কিশোরের গলায় লাগাতার ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরার পরে নিহত কিশোরের মাথায় একাধিকবার সজোরে লাথি মারে। তার পরে আনন্দে নাচতে থাকে। সিসি ক্যামেরা দেখেই খুনিকে শনাক্ত করে ততক্ষণা‍ৎ পাকরাও করা হয়। ধৃতের কাছ থেকে নিহত কিশোরের কাছ থেকে ছিনতাই করা সাড়ে তিনশো টাকাও উদ্ধার করেছেন তদন্তকারীরা।

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী