এক অহঙ্কারী সাধুর দর্পচূর্ণ করেছিলেন স্বামীজি…জানেন কী এই মজার কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন পালিত হয়। বিবেকানন্দের জন্মদিনটি দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। আধ্যাত্মিক পথ অবলম্বন করার পর তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। অল্প বয়স থেকেই স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পড়াশোনায় মেধাবী হওয়া সত্ত্বেও অল্প বয়সে তিনি জাগতিক আসক্তি ত্যাগ করেন এবং সন্ন্যাসী হন। স্বামীজির জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলোর মধ্যে অন্যতম হল অহংকারী সাধুর দর্প ভেঙে দেওয়া।

একদিন স্বামী বিবেকানন্দ নদী পাড়ে দাঁড়িয়ে নৌকোর জন্য অপেক্ষা করতে লাগলেন। কেননা তাঁকে বিশাল নদী পেরোতে হবে। তিনি দেখেন যে নৌকা ইতিমধ্যেই পাড় ছেড়ে গিয়েছে। সুতরাং তাঁকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এইভেবে নরম ঘাসের মেঝেতেই বসে পড়লেন তিনি। ওই পথ দিয়ে এক নামকরা সাধু যাচ্ছিল।তিনি বিবেকানন্দকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন।

তিনি স্বামীজীকে এভাবে নদীর পাড়ে একা বসে থাকতে দেখে তাঁর কাছে এসে জিজ্ঞেস করলেন, ‘হে বৎস, তুমি এখানে বসে আছো কেন…?’ স্বামীজি উত্তর দিলেন, ‘আমি নৌকার জন্য অপেক্ষা করছি..’ তক্ষনাৎ সাধু জিজ্ঞেস করল, তোমার নাম কি ? স্বামীজি উত্তর দিলেন, ‘আমি বিবেকানন্দ..’ স্বামীজির নাম শুনে হো হো করে হেসে উঠলেন সাধু। খানিকটা বিদ্রুপের সুরে সাধু উত্তর দিল, ‘ওহ..!!সুতরাং আপনি বিখ্যাত বিবেকানন্দ, যিনি মনে করেন যে বিদেশী ভাষায় কথা বললেই তিনি একজন মহান ঋষি হওয়া যায়।’

এই বিদ্রুপের কোন উত্তর না দিয়ে চুপচাপ বসে রইলেন স্বামীজি। তারপর সাধু নদীর স্রোতের উপর দিয়ে কয়েক মিটার হেঁটে তার অলৌকিক ক্ষমতা দেখালেন।তারপর স্বামীজিকে পুনরায় বললেন, ‘আপনি কি আমার মতো নদী পার হতে পারবেন ? ’স্বামীজি মৃদু সুরে উত্তর দিল ‘না’….

সাধু স্বামীজিকে খোঁচানোর জন্য গর্ব করে বললেন, ‘এটা সহজ কাজ নয়। নদীর জলের উপর দিয়ে হাঁটার বিদ্যা বহু তপস্যা করে রপ্ত করতে হয়। আমি ২৫ বছর ধরে কঠোর তপস্যা করেছি। তারপর এই অলৌকিক শক্তি পেয়েছি।’ এই দেখে স্বামীজি সাধুকে বললেন, ‘আপনি এমন কিছু শিখতে ২৫ বছর নষ্ট করেছেন।এতে আমি অবাক হচ্ছি।কেননা যে বিদ্যা অর্জন করতে ২৫ বছর সময় নষ্ট করেছেন, এই কাজ একটা নৌকা ৫ মিনিটে করে দিতে পারে।আপনি এই পঁচিশটা বছর নিঃস্ব দরিদ্রদের সেবায় উৎসর্গ করতে পারতেন।কিন্তু তা করেন নি।বরং আপনি ৫  মিনিট সময় বাঁচাতে ২৫ বছর নষ্ট করেছেন, এটা বুদ্ধিমানের কাজ নয়।’

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান