পুজোর আগেই জেনে নিন নিষিদ্ধপল্লীর মাটি ছাড়া কেন সম্ভব হয় না দেবীর মূর্তি গড়ার কাজ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর বাকি আর বেশি দিন নয়। কেবল হাতে গোনা কয়েক প্রহর মাত্র। চারিদিকে শুধু পুজো পুজো রব। উমা বাপের বাড়ি আসছে বলে কথা। আপ্যায়নের কোন ত্রুটি রাখে না ভক্তরা। এইসময় ভক্তরা নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করে থাকে। আপনি কী জানেন দেবী দুর্গার মূর্তি গড়তে কেন প্রয়োজন হয় নিষিদ্ধপল্লীর মাটির ? তবে পুজোর আগেই জেনে নিন দেবীর মূর্তি গড়তে কেন প্রয়োজন পড়ে পতিতালয়ের মাটির।

দেবীর মূর্তি গড়ার জন্য নদীর শুধু নদীর পাড়ের নরম কাদা মাটি লাগে না।হিন্দু শাস্ত্র অনুসারে দেবী দুর্গার মূর্তি তৈরির সময় চারটি জিনিস অপরিহার্য। এই চারটি জিনিসের মধ্যে হল গঙ্গামাটি, গোবর, গোমূত্র ও নিষিদ্ধপল্লীর মাটি।মনে করা হয়,পতিতালয়ের মাটি হল পবিত্র ভূমি। সেই কারণেই এই মাটি দিয়ে তৈরি হয় দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয়। এই নিয়ে বহু মত ও আখ্যান রয়েছে।

পূণ্য মাটি হওয়ার কারণ : প্রথাগত বিশ্বাস মতে,দেবী দু্র্গার মূর্তি তৈরিতে প্রয়োজন হয় নিষিদ্ধ পল্লীর মাটি। একজন পুরোহিত বা মৃৎশিল্পীকে যৌনকর্মীর দরজায় দাঁড়িয়ে তাঁর হাত থেকে এই ‘পূণ্যমাটি’ সংগ্রহ করতে হয়। আগেকার দিনে যদিও পুরোহিত নিজে এই মাটি সংগ্রহ করতে যেতেন।বর্তমানে এখন মূর্তিশিল্পীরাই নিষিদ্ধপল্লী থেকে মাটি আনতে যান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী,এই মাটিকে পূণ্যমাটি বলা হয়। কেননা নিষিদ্ধপল্লীতে যাঁরা যান তাঁরা তাঁদের যাবতীয় পূণ্য যৌনকর্মীর ঘরের দরজার বাইরে রেখে ভেতরে কামনা বাসনার জগতে প্রবেশ করেন। ফলে ওই মাটি মানুষের সব চারিত্রিক গুণে পুষ্ট হয়ে পূণ্য মাটি হয়ে গিয়েছে।

আরও পড়ুন :  কোথাও লাল, কোথাও নীল! দেবী দুর্গার গায়ের রং আসলে কী জানেন ?

দেবীর নবকন্যা রুপ : দুর্গা মূর্তি তৈরিতে পতিতালয়ের মাটি ব্যবহার নিয়ে আরও একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। এটি হল দুর্গা পুজোর সময় দেবীর যে নয় রূপের পুজো করা হয়, তা নবকন্যা নামে পরিচিত। এই নয় রূপ হল নটী, ধোপানি,ব্রাহ্মণী, শুদ্রানী, গোয়ালিনী, কাপালিনি, নাপিতানি, মালিনী ও পতিতা। এই কারণে দেবীর প্রতিমা গড়তে পতিতালয়ের মাটি লাগে।

নারীরা হয় পবিত্র :  অন্যদিকে বলা হয় এই রীতির পেছনে নানা কারণ আছে। নারীরা কখনো অপবিত্র হয় না। তাঁরা বল মায়ের জাতি। তাঁরাই জন্মের উৎস। নারী আছে পৃথিবীতে প্রাণ আছে। তাঁদের ঔরসে জন্ম হয় সকলের।

কিন্তু নারীকে পতিতা বানায় কেবল পুরুষেরাই। আর ওই পুরুষরাই হয়ে ওঠে অপবিত্র। তাই দেবী দুর্গার প্রতিমা তৈরীতে দরকার হয়ে পড়ে পতিতালয়ের মাটি। এই রীতি দ্বারা বোঝানো হয়, এই পরিস্থিতির যারা শিকার তাদের সম্মান করা উচিত। নারীরা কখনোই অপবিত্র হয় না।

আরও পড়ুন : রাম নাকি কর্ণ! জানেন কী মর্ত্যে কে প্রথম তর্পন করেছিল ?

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক