কলকাতায় হোলি কাটান অভিনেত্রী সোনম বাজওয়া এবং তারা সুতারিয়ার সঙ্গে, কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। নানা উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই রয়েছে দোল বা হোলি। বিভিন্ন রঙের ছোঁয়ায় চারদিক হয়ে ওঠে রঙিন। বসন্তের এই উৎসবে সকলেই যেন মাতোয়ারা হয়ে ওঠে। সারা দেশের পাশাপাশি কলকাতাতেও পালিত হয় দোল বা হোলি। রঙের উৎসব হোলিতে ঘরে বসে থাকার এবং বিষণ্ণতার সময় নয়। এদিন বাইরে বেরিয়ে আনন্দে মেতে ওঠেন সকলেই। কলকাতার বিভিন্ন রিসর্টগুলোতে লাইভ ডিজে ও সঙ্গীত পরিবেশনার জন্য আয়োজন করা হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। ডিজে অনুষ্ঠান সহ পুল পার্টির আয়োজন করা হয়েছে। এই কয়েকটি অনুষ্ঠানে অভিনেত্রী সোনম বাজওয়া, তারা সুতারিয়া এবং দর্শনা বণিকের মতো সেলিব্রিটিরাও উপস্থিত থাকবেন।

রাঙ্গিলা ২.০

সকল বয়সের মানুষের জন্য তৈরি একটি হোলি উৎসব। নিউ টাউনের বৈদিক ভিলেজ স্পা রিসোর্টে আয়োজন করা হয়েছে। ৪ মার্চ সকাল ১০টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ভেষজ রঙ, লাইভ ডিজে সঙ্গীত, সুস্বাদু খাবার এবং পানীয়ের ব্যবস্থা রয়েছে। টলিউড অভিনেতা-দম্পতি দর্শনা বণিক এবং সৌরভ দাস উপস্থিত থাকতে পারেন। ১২৪৯ টাকা দিয়ে বুক মাই শো থেকে টিকিট কাটতে পারেন।

হোলি ড্রিমস: সিজন ৬
জেডব্লিউ ম্যারিয়টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুস্বাদু খাবার এবং পানীয়ের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে সাজসজ্জা এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করা হচ্ছে। জোম্যাটো থেকে ৩৫০০ টাকায় টিকিট কাটতে পারেন।
হলিউডের টিকিট

অভিনেত্রী সোনম বাজওয়া এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এখানে লাইভ পারফর্মেন্স এবং একটি পার্টির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আট বছর বা তার বেশি বয়সী শিশুরা অংশ নিতে পারে। ৪ মার্চ দুপুর ১১টা থেকে এই অনুষ্ঠান হবে। ম্যাপল লনে পিসি চন্দ্র গার্ডেনে এই অনুষ্ঠান করা হচ্ছে। সুইগি থেকে ২৪৯৯ টাকার টিকিট কিনতে পারেন।

লিকুয়ায় পুলে হোলি 
খোলা আকাশের নীচে পুল পার্টি। গানের তালে তালে মিলিয়ে খাবারের দোকানে সীমাহীন সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ থাকছে। ঠান্ডাই নিয়ে সতেজ হয়ে এবং ভেষজ রঙের সঙ্গে খেলার সুযোগ রয়েছে। সল্টলেক সেক্ট ৫-এ হোটেল সেনসেসে রুফটপ পুলসাইড বারে ৩ মার্চ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৭৫০ টাকা দিয়ে জোম্য়াটো থেকে কিনে নিতে পারবেন টিকিট। 

রঙ দে বসন্তি

জাঁকজমকপূর্ণ ভাবে হোলি পালন করা হবে। রয়েছে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা। রামনগর চক মুন সিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ মার্চ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুকমাইশো থেকে ১৩৯৯ টাকা দিয়ে কিনে নিতে পারেন টিকিট।

হোলি অ্যাট দ্য ললিট

৩ মার্চ ‘হোলি অ্যাট দ্য ললিট’ এবং ৪ মার্চ ‘দ্য পিওর লাভ হোলি’ উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে লাইভ ডিজে পরিবেশনা, বৃষ্টিতে নাচ এবং বিশেষভাবে তৈরি বুফের ব্যবস্থা থাকবে। সেখানে রয়েছে ঠান্ডাই, স্টাফড মাওয়া দহি বড়া, আনারদানা খেজুর কোফতা, অমরাবতী চিকেন বিরিয়ানি, গুলাব জামুন এবং গজরেল্লার মতো খাবার। ডালহৌসি স্কোয়ারের দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুকমাই শও থেকে ৯৯৯ টাকা টিকিট কাটতে পারেন।

রেইন ড্যান্স ৪.০

ইএম বাইপাসে ক্যাফে অফবিট আপে হোলির বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রঙের উৎসবে মেতে উঠুন।  উৎসবের তালে তালে নাচ এবং বিনামূল্যে বিরিয়ানি ও থান্ডাই উপভোগ করার সুযোগ রয়েছে। ৪ মার্চ দুপুর ১১টা থেকে শুরু অনুষ্ঠান।

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের