ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে নয়া FIR দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে। অভিযোগ অনুসারে, কংগ্রেসের সঙ্গে যুক্ত একটি কোম্পানি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL) কে জালিয়াতি করে অধিগ্রহণের জন্য তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

গত ৩ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআরে আরও ছয়জন ব্যক্তি এবং তিনটি কোম্পানির নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ইডি তার তদন্তের ফলাফল দিল্লি পুলিশকে জানিয়েছে। পিএমএলএ-র ধারা ৬৬(২) এর অধীনে, এটি অন্য কোনও সংস্থাকে কোনও বিষয়ে নির্ধারিত অপরাধ নথিভুক্ত করার নির্দেশ দিতে পারে।

এফআইআরে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস প্রধান স্যাম পিত্রোদা এবং আরও তিন ব্যক্তির নাম রয়েছে। তিনটি কোম্পানির নাম হল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল), ইয়ং ইন্ডিয়ান এবং ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড। কলকাতার একটি শেল কোম্পানি ডোটেক্স ইয়ং ইন্ডিয়ান নামে একটি অলাভজনক কোম্পানি গঠনে ব্যবহৃত ১ কোটি টাকা সরবরাহ করেছিল বলে অভিযোগ। তাতে সোনিয়া ও রাহুলের কংগ্রেস নেতার ৭৬ শতাংশ শেয়ার ছিল।

অভিযোগ আনা হয়েছে যে এই লেনদেনের মাধ্যমে, ইয়ং ইন্ডিয়ান কংগ্রেসকে মাত্র ৫০ লক্ষ টাকা দিয়ে এজেএল-এর নিয়ন্ত্রণ নেযন দুই কংগ্রেস নেতা। অথচ এজেএল ছিল প্রায় ২০০০ কোটি টাকার সম্পদ। দিল্লির আদালত ন্যাশনাল হেরাল্ড মামলায় রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার একদিন পরই এফআইআরটি প্রকাশিত হয়।

প্রসঙ্গত, ১৯৩৮ সালে জওহরলাল নেহেরু সহ একাধিক কংগ্রেস নেতা মিলে ন্যাশনাল হেরাল্ড নামে একটি সংবাদপত্র চালু করেন। এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের উদারপন্থী গোষ্ঠীর মতামত প্রকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড থেকে প্রকাশিত সংবাদপত্রটি স্বাধীনতার পর কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখপত্রে পরিণত হয়। ইংরেজি দৈনিক ছাড়াও, এজেএল হিন্দি এবং উর্দুতেও ন্যাশনাল হেরাল্ড প্রকাশ করে। তবে, ২০০৮ সালের মধ্যে, ৯০ কোটি টাকার বেশি ঋণের বোঝায় জর্জরিত হয়ে ন্যাশনাল হেরাল্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

২০১২ সালে বিজেপি নেতা এবং আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামী একটি ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করার পর এর সম্পদ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন যে এজেএল অধিগ্রহণের প্রক্রিয়ায় কিছু কংগ্রেস নেতা প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গ করেছেন। স্বামীর মতে, ইয়ং ইন্ডিয়ান লিমিটেড সংস্থাটি ‘ভুয়ো’ অধিগ্রহণের মাধ্যমে ন্যাশনাল হেরাল্ডের সম্পদের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছে।

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আটক ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু