চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাবেন নাকি ১ লাখি সোনার বার্গার?

নিজস্ব প্রতিনিধিঃ সোনার দাম বাজারে  বাড়লেও ভোজনবিলাসিদের কিন্তু নানা খাবারে সোনা যোগ করার প্রবণতা বেশ বেড়েছে। বেশ কিছুদিন আগে ইন্সটাগ্রামে হায়দরাবাদের একটি দোকানের ২৪ ক্যারাট সোনার আইসক্রিমের সন্ধান মিলেছিল। এর আগেও নানা সময় বাজারে এসেছে সোনায় মোড়ানো মোমো, মিষ্টি, বড়া পাউ। এবার এল সোনার বার্গার। কী অবাক হচ্ছেন তো? হ্যাঁ, সোনায় মোড়ানো এই বার্গারের দাম নাকি ১ লক্ষ টাকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ফুড ব্লগারে একটি ভিডিও আর সেখানেই এই ১ লাখি সোনার বার্গারের সঙ্গে পরিচিত হয়েছেন নাটনাগরিকেরা। সেই ভিডিওর ক্যাপশনে লেখা যেখানে ক্যাপশনে লেখা ‘ তুমি কী ক্ষুধার্থ’? আর সেই ভিডিওতেই ব্লগার সমগ্র বার্গার বানানোর প্রক্রিয়া শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে বিক্রেতাকে এই বিশেষ বার্গার বানানোর জন্য তিনি কী কী উপকরণ ব্যবহার করছেন। প্রথমে একটি বার্গারের জন্য পাউরুটি সেঁকে নিয়ে তার মধ্যে পুর ভরে তার উপর একে একে লেটুস পাতা, টমেটো সস, চিজ, সালামি ও আরও খানিকটা সস যোগ করছেন। এরপর এই প্রক্রিয়া শেষে বার্গারের উপর বিছিয়ে দিচ্ছেন একটি রুপোর রাঙতা আর তার উপর ছড়িয়ে দিচ্ছেন খানিক সোনার গুঁড়ো। 

View this post on Instagram

A post shared by Are you hungry (@are_you_hungry007)

ইতিমধ্যেই ওই ব্লগারের এই ভিডিওটিতে ভিউ হয়েছে প্রায় ৪ লক্ষ ৩৯ হাজার। ভিডিওটিতে কমেন্ট করেছেন প্রায় ২২ হাজার মানুষ। তবে বিতর্ক তো সব ক্ষেত্রেই থাকবে। সেভাবেই এই ভিডিওতেও তেমন কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন ‘এই বার্গারের দাম বড় জোর ১৫০০-২০০০ টাকা হবে’। কেউ আবার লিখেছেন ‘এই বার্গারের দাম তো ১৫০ টাকার বেশিও হবে না’। আবার কেউ মন্তব্য করেছেন ‘এই টাকা খরচ করে আমি বার্গার না খেয়ে নিজেরই একটি দোকান খুলে নিতে পারব’। তবে এমন নানা মন্তব্যের পরও কিন্তু সোনার বার্গারের বেশ চাহিদা শুরু হয়েছে বাজারে। 

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ