অন্ধকার রাতে কালো জামা পরে মহিলাদের সামনে হাজির হওয়া ‘মৃত্যুদূত’ অবশেষে পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সাইকো কিলার’(Psycho Killer) শব্দটি সিনেমায় বা বইয়ের পাতায় যতখানি কৌতুহল সৃষ্টি করতে সক্ষম, একজন বাস্তব সাইকো কিলার তার চেয়েও অনেক বেশি নৃশংস হন। এদের জীবন বৃত্তান্ত নিয়েই তৈরি হতে পারে টানটান থ্রিলার সিনেমা। তবে এই প্রতিবেদনে আজ কোনও সিনেমার গল্প নয় বরং বাস্তবে ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনার কথা তুলে ধরা হল। সাম্প্রতিক সময়ের এক সাইকো কিলার অজয় নিষাদকে অনেক চেষ্টার পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোরখপুর থানার পুলিশ(Gorakhpur Police)। এখনও পর্যন্ত ৫ জন নারীকে নিজের শিকার বানিয়েছেন অজয়(Attack on Female)। রাতের অন্ধকারে চুপিসারে এসে লাঠি বা লোহার রড দিয়ে মেয়েদের মুখে-মাথায় আঘাত করে পালিয়ে যেত সে।

আরও পড়ুনঃ কার্তিক পুজো দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বাবা-ছেলের

শুধু হামলা করেই থেমে থাকত না অজয়, এর পাশাপাশি ডাকাতিও করত মাত্র ২০ বছর বয়সী ওই যুবক। যে পাঁচজনকে অজয় আক্রমণ করেছে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আঘাতের কারণে বাকি চারজনের চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। ওই নির্যাতিতা মহিলারা এখন বাড়ি থেকে বাইরে বেরোতেও ভয় পান। তবে মহিলাদের ওপর আক্রমণ করার জন্য এক অভিনব পন্থা বেছে নিয়েছিল অজয়‌।

নির্যাতিতারা প্রত্যেকেই জানিয়েছেন, তাঁরা কালো পোশাক পরা একজনকে দেখেছেন। রাত ১টা থেকে ভোর ৪টে এই ছিল অজয়ের হামলার সময়। খালি পায়ে সে প্রবেশ করত গৃহস্থের ঘরে, এরপরই লাঠি কিংবা লোহার রড দিয়ে লাগাতার আক্রমণ করত ঘুমন্ত মহিলাদের ওপর। এবং কাজ শেষ করে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিত। কিন্তু কি কারণে এমন সাইকো কিলিং শুরু করল অজয়?

আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে, এলাকায় প্রবেশ নিষিদ্ধ করল দমকল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ধর্ষণের অভিযোগে অজয়কে গ্রেফতার করে পুলিশ। ছয় মাস জেলে কাটানোর পর মেয়েদেরকেই নিজের শত্রু ভাবতে শুরু করে সে‌। এরপর জেল থেকে ছাড়া পেয়ে একের পর এক মহিলাদের ওপর আক্রমণ শুরু করে অজয়। আপাতত গোরখপুর পুলিশের জালে বন্দি ঝাংগা থানার এলাকার মঙ্গলপুর টোলার বাসিন্দা সাইকো কিলার অজয় নিষাদ। শহরের সিসিটিভি ফুটেজ চেক করার পরই পুলিশের সন্দেহ হয় অজয়ের ওপর‌। এরপর তাঁকে ধরে এনে জেরা করার পর নিজের ভুল স্বীকার করেছে সে। তাঁর বিরুদ্ধে কঠোরতর আইনি পদক্ষেপ নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?