অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় সটান ‘স্বেচ্ছামৃত্যুর’ অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তিন তালাক’(Triple Talaq) প্রথা কাগজে কলমে নিষিদ্ধ হয়ে গেলেও বাস্তবে এর অস্তিত্ব যে পুরোপুরি মুছে যায়নি‌ সেই ঘটনার প্রমাণ মিলল আবারও। গুজরাতের(Gujrat Incident) মহিসাগরে জাভেদ মোস্তাক কোঠারি নামক এক ব্যক্তি নয় বছর পর সংসার ভাঙার সিদ্ধান্ত নেন। স্ত্রীর সঙ্গে তাঁর বিশেষ বনিবনা হচ্ছিল না। তাই নিজের স্ত্রীকে হোয়াটসঅ্যাপে ‘তিন তালাক’ লিখে সম্পর্কে ইতি টানতে চান মোস্তাক। এরপরই অসহায় স্ত্রী বিচারের জন্য আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেন। স্ত্রীর অভিযোগ, সন্তান না হওয়ার কারণে তাঁকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন সহ্য করতে হয়েছে দিনের পর দিন।

আরও পড়ুনঃ ২০০ টাকারও কমে আকর্ষনীয় প্ল্যান BSNL-এর, ঘুম উবেছে Airtel-Jio-র

স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লুনাওয়াদা মহিলা থানার দ্বারস্থ হন তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করা হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়। সেই অর্থে স্বামীর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করাই হয়নি। অভিমানে ওই মহিলা দেশের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র দফতর, রাজ্যের মুখ্যমন্ত্রী ও মহিসাগর জেলার এসপিকে চিঠি দিয়ে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়েছেন। ভারতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। তাই ওই মহিলার আবেদনে কার্যত আলোড়ন সৃষ্টি হয়েছে। মহিসাগর থানার এসপি জানিয়েছেন, অভিযুক্তদের জামিনের প্রক্রিয়াটি তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুনঃ গল্প নয় সত্যি, এক ধাক্কায় ৬ হাজার টাকা সস্তা হল Realme GT 6T ফোন

অত্যাচার সহ্য করেও কেন স্বামীর সঙ্গে এতদিন সম্পর্ক রেখেছিলেন তিনি? উত্তরে নির্যাতিতা জানান, তিনি অত্যন্ত গরিব ঘরের মেয়ে। তাঁর বাবার আর্থিক পরিস্থিতি স্বচ্ছল নয়, তাই মুখে বুজে শ্বশুরবাড়ির সদস্যদের সব অত্যাচার সহ্য করেছেন তিনি। কিন্তু তালাকের পর ন্যায়বিচারের আশায় স্বামীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা