আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চুল খাঁড়া করে দেওয়ার মতো ভিডিও! বিশাল সাপটিকে সরাতে হল ক্রেন দিয়ে

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যাতে দেখা যাচ্ছে এক বিশালাকায় সাপকে রীতিমতো ক্রেন দিয়ে তুলতে হচ্ছে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভিডিওটি কমপক্ষে দুই সপ্তাহ ধরে ইন্টারনেটে ঘুরছে এবং সাপটির আকার এবং বিশালতা লক্ষ লক্ষ নেটিজেনকে হতবাক করে দিয়েছে। তবে এই ভিডিও ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। একাধিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সাপটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় আকৃতির সাপ। আবার কোনও কোনও মাধ্যমে বলা হচ্ছে সাপটির ওজন ১০০ কেজির বেশি এবং এটি ঝাড়খণ্ডের ধানবাদে পাওয়া গিয়েছে। বিশেষত সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে বিশালকায় সাপটিকে ধানবাদের এফসিআই-এর সিন্দ্রি গুদামে পাওয়া গিয়েছে।

রাজ্যসভার সাংসদ পরিমল নাথওয়ানিও টুইটারে এই ভিডিও শেয়ার করে একই দাবি করেছেন যে সাপটি পাওয়া গিয়েছে ধানবাদে। আসল সত্যি কিন্তু অন্য, বিখ্যাত সংবাদমাধ্যম দি মিরর (The Mirror) দাবি করেছে এই বিশালকায় সাপটিকে পাওয়া গিয়েছিল ডোমিনিকা রেইন ফরেস্টে। ওই জঙ্গলের একটি অংশ পরিস্কার করার সময় সাফাইকর্মীরা সাপটি দেখতে পেয়েছিলেন। এবং একটি বড় ক্রেন নিয়ে এসে সেটিকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার ভিডিওটি প্রথম শেয়ার করা হয়েছিল @fakrulazwa নামে এক টিকটক অ্যাকাউন্ট থেকে। যা বিশ্বের প্রায় ৭৯ মিলিয়ন মানুষ দেখেছিলেন। যদিও নবভারত টাইম বিহার এক প্রতিবেদনে স্বীকার করে নেয় যে এই ধরণের কোনও সাপ ধানবাদে উদ্ধার হয়নি। ফলে এর থেকে পরিস্কার এই বিশালকায় সাপের চুল খাঁড়া করে দেওয়া ভিডিও ধানবাদের নয়, বরং ডোমিনিকা রেইন ফরেস্টের।

Published by:

Share Link:

More Releted News:

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

‘কিং কোবরা’র সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ