হোমওয়ার্ক পরে, নাচ আগে! অচেনা বিয়ের অনুষ্ঠানে স্কুলছাত্রের কীর্তি ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও, যেখানে দেখা যাচ্ছে স্কুল থেকে ফেরার পথে এক ছাত্র হঠাৎই ঢুকে পড়েছে একটি বিয়ের অনুষ্ঠানে। মুহূর্তের আনন্দ আর শিশুসুলভউচ্ছ্বাসে ভরা এই দৃশ্য ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে।

ইনস্টাগ্রামে djjazzyindia নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তাজুড়ে চলছে জমজমাট বিয়ের অনুষ্ঠান। ঢোলের তালে তালে নাচছেন বরপক্ষের আত্মীয়-স্বজন ও বন্ধুরা। চারদিকে উৎসবের আমেজ, ঢাক-ঢোলের শব্দ আর নাচের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো রাস্তা।ঠিক সেই সময় স্কুলের পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল এক স্কুলপড়ুয়া ছেলে। দূর থেকে এই আনন্দমুখর শোভাযাত্রা দেখে আর নিজেকে সামলাতে পারেনি সে। মুহূর্তের মধ্যেই ব্যাগসহ ঢুকে পড়ে বারাতের মাঝখানে এবং সবার সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করে। তার প্রাণখোলা নাচ আর হাসিমুখ মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়।

সবচেয়ে সুন্দর ব্যাপার হল, অনুষ্ঠানে উপস্থিত লোকজনও ছেলেটিকে আপন করে নেন। কেউ তাকে উৎসাহ দেন, কেউ তার সঙ্গে নাচতে শুরু করেন। একজন আবার ইশারায় ছেলেটিকে ব্যাগ খুলে রাখতে বলেন যাতে সে আরও স্বচ্ছন্দে নাচতে পারে। আরেকজন লাল পাগড়ি পরা ব্যক্তি ছেলেটির মাথার চারপাশে টাকা ঘুরিয়ে শুভেচ্ছার ভঙ্গিতে নাচতে থাকেন।ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই লিখেছেন, শিশুর এই নির্মল আনন্দ আর উচ্ছ্বাসই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। এই ছোট্ট মুহূর্ত যেন সবাইকে মনে করিয়ে দিয়েছে-আনন্দ ছড়াতে বড় কিছু লাগে না, লাগে শুধু একটু খোলা মন।

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র