জানেন কি, ব্রাজিলেও রয়েছে বিশ্বকবির নামে স্কুল ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হঠাৎ যদি আপনি শোনেন যে, বাংলা থেকে প্রায় ১৫,০০০ কিমি. দূরে ব্রাজিলের শিশুরা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত স্কুলে রবীন্দ্র আদর্শে পড়াশোনা করছে, সেটা শুনে অবাক হবেন তো ? হ্যাঁ, তবে হওয়ার কিছু নেই। ঘটনাটি হল,  ব্রাজিলের রিও ডে জেনেরিও শহরের। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি বিদ্যালয় থাকা সত্যিই গর্বের বিষয়। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যের একটি জ্বলন্ত প্রমাণ।

ব্রাজিলের এই রিও ডি জেনেরিও শহরে কবিগুরুর নামে একটি বিদ্যালয় আছে, যেটি ব্রাজিলের কোপাকাভানা বিচ থেকে মাত্র ৩০ মিনিট গেলেই দেখতে পাওয়া যাবে। এই বিদ্যালয়ের নাম এসকোলা মিউনিসিপাল টেগোর ( Escola Municipal Tagore), যা কিন্তু মোটেই নতুন না। রবি ঠাকুরের জীবনী থেকে জানতে পারা যায়, প্রায় ১০০ বছর আগে ১৯২৪ সালে পেরুর স্বাধীনতা জয়ন্তী উৎসবে যোগদান করবেন বলে কবিগুরু দক্ষিণ আমেরিকা পাড়ি দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা পৌঁছানোর পর তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁর আর পেরু যাওয়া হয়ে ওঠেনি। এরপর তিনি দেশে ফেরার পথে একদিন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ছিলেন। তবে, তিনি ১ দিন সেখানে থাকলেও ব্রাজিলের সাহিত্য সংস্কৃতিতে ১০০ বছরের ছাপ ফেলে গিয়েছিলেন। রবীন্দ্র সাহিত্যানুরাগী বিখ্যাত ব্রাজিলিয়ান কবি সিসিলিয়া মেইরেলেজ ও খ্যাতনামা শিক্ষাবিদ লুসিয়া কাসাসান্তা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা অনুবাদ করেছিলেন। কাসাসান্তা রবি ঠাকুরের বাংলা কবিতা ‘ঘুমচোরা’ থেকে ‘আলাদরা দো সোনো’- অনুবাদ করেছিলেন, যা এসকোলা মিউনিসিপাল টেগোরের পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এভাবেই বিশ্বকবির দর্শনের পাথেয় হয়ে ১৯৬৩ সালে রিও ডি জেনেরিওতে প্রতিষ্ঠা হয়েছিল এসকোলা মিউনিসিপাল টেগোর নামে একটি বিদ্যালয়ের। এই বিদ্যালয় আজও ব্রাজিলের শিশুদের রবীন্দ্ৰ আদর্শে ও রবীন্দ্র চর্চায় উদ্বুদ্ধ করছে। এই বিদ্যালয়ে শুধুমাত্র রবীন্দ্রনাথের সাহিত্যই নয়, ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং দর্শনের বিভিন্ন দিক নিয়েও শিক্ষা দেওয়া হয়। ব্রাজিলিয়ান পড়ুয়ারা রবীন্দ্রনাথের কবিতা পড়ে, তাঁর গান গায় এবং তাঁর লেখা নাটক দেখে। এছাড়াও, তারা ভারতীয় নৃত্য, সংগীত এবং চিত্রকলা শিখতে পারে। এই বিদ্যালয়টি ভারত ও ব্রাজিলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি সেতু হিসেবে কাজ করছে। শুধু তাই নয়, বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নেও  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিঃসন্দেহে বলা যায় এই বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক