Loading live market data...
Loading active stocks...
Connecting...

কীভাবে দেবী দুর্গার বাহন হয়ে উঠল সিংহ, জেনে নিন সেই পৌরাণিক কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রিতে দেবী মহামায়ার অনেক রূপের আরাধনা হয়। সকলের মধ্যে সবচেয়ে বেশি পূজিত হন দেবী দুর্গা। দেবীর বাহন সিংহ। দুর্গার বাহন কীভাবে সিংহ হয়ে উঠল তার নেপথ্যে একটি গল্প রয়েছে। সিংহ বনের রাজা, শক্তি ও আগ্রাসনের প্রতীক। দেবী দুর্গাও শক্তি প্রতীক। আসলে সিংহের দেবীর বাহন হয়ে ওঠার নেপথ্যে দুটি গল্প রয়েছে।

সর্বাধিক জনপ্রিয় কিংবদন্তি অনুসারে, দেবী পার্বতীর তপস্যার ফলে সিংহ দেবী দুর্গার বাহন হয়ে ওঠে। পার্বতী যখন দেবাদিদেব শিবের স্বামী হিসাবে পাওয়ার জন্য তপস্যা করছিলেন, তখন তাঁর দেহ কালো ও নীল হয়ে যায়। এরপর মহাদেবের সঙ্গে পার্বতীর বিয়ে হয়। একদিন নীলকণ্ঠ মজা করে পার্বতীকে “কালী” বলে ডাকেন। এতে দেবী পার্বতী অপমানিত ও ক্ষুব্ধ হয়ে পুনরায় তপস্যা শুরু করেন গৌরবর্ণ ফিরে পাওয়ার জন্য।

তপস্যার পর পার্বতী দেখেন তাঁর পাশে একটি সিংহ বসে রয়েছে। তখন তিনি শিবকে জানান এই পশুরাজকেই তিনি তাঁর বাহন করতে চান। মহাদেব স্ত্রীর ইচ্ছা পূরণ করেন এবং বর দেন। সিংহের দেবী দুর্গার বাহন হয়ে ওঠার আরও একটি গল্প স্কন্দ পুরাণে পাওয়া যায়। স্কন্দ পুরান অনুসারে, শিব এবং দেবী পার্বতীর পুত্র কার্তিকেয় দেবাসুর যুদ্ধে কেবল তারকাসুরকে বধ করেননি, বরং তার দুই ভাই সিংহমুখম এবং সুরপদ্মনকেও পরাজিত করেছিলেন। পরাজয়ের পর সিংহমুখম ভগবান কার্তিকের কাছে ক্ষমা চেয়েছিলেন। তখন দেবসেনাপতি খুশি হয়ে তাকে সিংহে রূপান্তরিত করেন এবং আশীর্বাদ দেব যে সে দেবী দুর্গার বাহন হবে। এইভাবেই মহামায়া হয়ে ওঠেন সিংহ বাহিনী।

‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

কেরলে ভয়ঙ্কর কাণ্ড, মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ