চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় আক্রান্ত হাওয়ায় ভ্যানিশ হয় কী করে, যোগী সরকারকে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  গত এক বছর ধরে করোনায় আক্রান্ত এক ব্যক্তির কোনও হদিশ নেই। ঘটনায় সুপ্রিম কোর্ট রীতিমতো বিস্মিত। উত্তরপ্রদেশ সরকারের কাছে ভারতের সর্বোচ্চ আদালতের মন্তব্য, একজনকে খুঁজে বের করতে একটি নয়, দুটি সিট গঠন করা হয়েছে। তারপরেও তাঁর কোনও পাত্তা নেই। হাওয়ায় একজন উধাও হয় কীভাবে?

ঘটনার সূত্রপাত রামলাল যাদবকে কেন্দ্র করে। গত মে মাসে করোনায় আক্রান্ত হওয়ায় তাঁকে তাঁর ছেলে ভর্তি করে প্রয়াগরাজের তেজ বাহাদুর হাসপাতালে। সেই হাসপাতাল থেকে গায়েব হন রামলাল যাদব। ছেলে এলাহাবাদ হাইকোর্টে মামলা রুজু করলে হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারের শীর্ষস্থানীয় আমলা এবং পদস্থকর্তাদের তলব করে। এলাহাবাদ হাইকোর্ট রামলাল যাদবকে পেশ করার নির্দেশ দেয়। বিপাকে পড় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

উত্তরপ্রদেশ সরকারের হয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী গরিমা প্রসাদ বলেন, ৮২ বছরের রামলাল যাদব, যিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, করোনায় আক্রান্ত হয়ে তেজ বাহাদুর হাসপাতালে গত ৮ মে ভর্তি হয়েছিলেন। তার দুদিন আগে ৬ মে ওই হাসপাতালে করোনায় আক্রান্ত তিনজন প্রাণ হারান। তিনের আত্মীয়পরিজন হাসপাতালে ভাঙচুর চালায়। সিসিটিভি ক্যামেরার দায়িত্বে থাকা ব্যক্তিও করোনায় আক্রান্ত হন। ৮ মে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে রামলাল যাদব হাসপাতালে নেই। তাঁকে খুঁজে বের করতে সিট গঠন করা হয়েছে। কিন্তু এক বছর হল তাঁর কোনও খোঁজ নেই।

সরকারি আইনজীবীর বক্তব্য শূনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি কৃষ্ণা মুরারি এবং হিমা কোহলির ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ‘যে মানুষটার পক্ষে হাঁটা-চলা করাই সম্ভব নয়, সে কী করে হাওয়ার মধ্যে গায়েব হলে। করোনায় দাবিহীন মৃতদের তালিকা কী খতিয়ে দেখা হয়েছিল।’

জবাবে যোগী সরকারের আইনজীবী বলেন, আক্রান্ত ব্যক্তি খুঁজতে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন ভ্যাকসিন নিতে কাউকে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

Published by:

Share Link:

More Releted News:

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ