দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদের দোকান থেকে বিয়ারের ক্যান ছিনতাই, সুখপান ‘সুরাপ্রেমী’ হনুমানের

নিজস্ব প্রতিনিধি, রায়েবেরিলি (উত্তরপ্রদেশ): হনুমান কলা খেতে ভালো বাসে। মিষ্টি একটু আধটু খায়। মাছ-মাংস হনুমান খেয়েছে, শোনা যায়নি। এমনকী বিনা পয়সাতেও দিলেও সে খায় না। যে প্রজাতির জীবের মাছ-মাংসে অরুচি, সে মদের দোকানে ঢুকে বিয়ারের ক্যান ছিনিয়ে মনের সুখে তা পানও করেছে?

ব্যাপরটা শুনে যে কারও মনে হবে এতো তেল আর জ্বলে মিশ খাওয়ানোর আষাঢ়ে গপ্প। তেলের সঙ্গে জল যে মিশ খায় না, তা সবার জানা। খবরের শিরোনাম তো তেমনই। গল্প মনে হতেই পারে। তবে এটা সত্যি গল্প। এই সত্যি কাহিনি  উত্তরপ্রদেশের অঞ্চলগঞ্জে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন হনুমানের কাণ্ড। মদের দোকানের সেলসবয় রাজ্য বনদফতরের সাহায্য চেয়েছে। আর্জি, এই হনুমানকে এখনই এখান থেকে না তাড়ানোর ব্যবস্থা করা হোক। না হলে দোকানে ডাকাতি হয়ে যাবে। ওই সুরাপ্রেমী হনুমান ডেরায়ে ফিরে বাকিদের নিয়ে এসে সদলবলে হামলা চালাবে। লুঠ করবে।

এই ধরনের ঘটনা আগেও একবার ঘটেছে। তবে সেটা উত্তরপ্রদেশে নয়, মধ্যপ্রদেশে। উত্তরপ্রদেশের হনুমান ছিনতাই করেছে কিংফিশারের ক্যান বিয়ার। আর মধ্যপ্রদেশের হনুমান তো আরও এককাঠি ওপরে। সে প্রথমে রেস্টুব়্যান্টে তাকে সাজানো মদের বোতলের থেকে একটি বোতল ছিনতাই করে। ভেঙে যাতে পড়ে না যায়, তার জন্য সে ছিল রীতিমতো সতর্ক। রেস্টুব়্যান্টে ফাঁকা টেবিলে বসে মদের ছিপি খুলে ঢোক ঢোক করে মদ খেয়ে পিঠ টান করে লম্বা লাফ। ওই দৃশ্য যে কোনও বেহেড মাতালকে হার মানাবে।

আরও পড়ুন T-20 world cup: স্টেডিয়ামে বান্ধবীকে প্রেম প্রস্তাব, উপহার আঙটি

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ