জন্মাষ্টমী উপলক্ষ্যে মায়াপুরের ইসকন মন্দিরে নজরকাড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার ২৬ অগাস্ট হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। এই তিথিতেই পাপ নাশ করতে ধরাধামে এসেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার। গোপাল হল শ্রীকৃষ্ণের শৈশব রুপ। ইতিমধ্যেই ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে গোপাল আরাধনা। চলছে পুজোর তোড়জোড়। এই দিন ভক্তরা নিষ্ঠাভরে শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকে। নতুন পোশাকে সাজিয়ে তোলা হয় গোপালকে। নিবেদন করা হয় গোপালের প্রিয় সব পদ। ভোগের মধ্যে থাকে  রাজভোগ পায়েস থেকে শুরু করে সাবু খিচুড়ি,তালের নানান পদ। গোপালের জন্মদিন বলে কথা, আয়োজনে ব্যস্ত ভক্তরা। জন্মাষ্টমী উপলক্ষ্যে সেজে উঠেছে মায়াপুর।

অধিবাসের মধ্যে দিয়ে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুর ইসকনে। অসংখ্য দেশি-বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইসকন।সোমবার ভোট সাড়ে চারটে থেকে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব। হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ দামোদর অষ্টকম পাঠ ছাড়া ও নানা রকম অনুষ্ঠান। সোমবার (২৬ অগাস্ট) রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান। ইসকনের সমস্ত ভক্তরা উপবাস থেকে সারাদিন শ্রী কৃষ্ণের আরাধনায় মেতে থাকবেন।

জন্মাষ্টমীতে মায়াপুর ইসকনে উপচে পড়ছে ভিড়। ইসকনে হাজার হাজার দেশি-বিদেশি ভক্তদের ঢল নেমেছে। গোটা মায়াপুর ইসকন মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। মন্দির প্রাঙ্গনে একাধিক জায়গায় বসানো হয়েছে- মেটাল ডিটেক্টর ডোর ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারী। মায়পুর লঞ্চ ঘাটে যাত্রী পারাপারেও বাড়তি নজরদারীর ব্যবস্থা করা হয়েছে।

এই নিয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান যে, ‘আজ থেকে ৫ হাজার ২৫১ বছর পূর্বে মথুরার কংসের কারাগারে আবিভূর্ত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পদ্মধারীরুপে আবিভূর্ত হয়েছিলেন। সমগ্র বিশ্বে প্রেম ভালবাসা ও একতা ছড়িয়ে দিয়েছিলেন। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও বানি সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইসকনের শাখা কেন্দ্র ছাড়াও বিভিন্ন জায়গায় জন্মাষ্টমী পালিত হচ্ছে। মায়াপুরে তিনদিন ব্যাপি অনুষ্ঠান চলছে। প্রথম দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত পুজোর আয়োজন চলছে। ২৭ তারিখ পালিত হবে নন্দৎসব। পাশাপাশি ইসকনের প্রতিষ্ঠতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জন্মজয়ন্তিও পালিত হবে।’

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য