৩১ বছরের প্রেমিককে বিয়ে করলেন ৬৩ বছর বয়সী মহিলা, শাশুড়িও ৬ বছরের ছোট  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ পৃথিবীতে ভাই সব-ই হয়, সব সত্যি! সব সত্যি। জাপানে ৬৩ বছরের এক মহিলা ৩১ বছরের এক যুবকের প্রেমে পড়েছিলেন। বেশ কয়েক বছর মন দেয়া-নেয়ার পরে প্রণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। সবচেয়ে মজার বিষয় হল-ওই মহিলার শাশুড়ি তার চেয়ে ছয় বছরের ছোট। এই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

চিনের ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে ‘অজরশি নামে ষাটোর্ধ্ব জাপানি মহিলা প্রথমে একজনকে বিয়ে করেছিলেন। দুই দশকের বেশি সংসার করার পরে ৪৮ বছর বয়সে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। তার পর সিঙ্গেল মাদার হিসাবেই সন্তানদের লালন-পালন করেছিলেন। একক মাতৃত্ব পালন করতে গিয়ে হাঁপিয়ে পড়েন। নয়া জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপের শরণাপন্ন হয়েছিলেন। ডেটিং অ্যাপে বেশ কয়েকজন তরুণের সঙ্গে পরিচয় ঘটে। কিন্তু তাদের কাউকেই জীবনসঙ্গী হিসাবে পছন্দ হয়নি। কুকুরদের দেখভাল করার পাশাপাশি পশুদের কাপড়ের ব্যবসা করেই সময় কাটাচ্ছিলেন।’

পাঁচ বছর আগেই অজরশির জীবনে আচমকা বদল ঘটে। ২০২০ সালের অগস্টে এক ক্যাফেতে গিয়ে একটি মোবাইল ফোন পান। সেই সময়েই এক যুবক তাঁর হারানো ফোনের খোঁজে সেখানে হাজির হন। তখনই আলাপ হয় অজরশির সঙ্গে। যুবককে নিজের ফোন নম্বর দেন অজরশি। কয়েকদিন বাদে এক ট্রামে ফের দেখা হয় দুজনের। তখনই ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। তার পর থেকে রাতে প্রায়শই কথা হতে থাকে দুজনের। নিজেদের অজান্তেই প্রেমে পড়ে যান দুজনে। এক দিন ডেটিংয়ে গিয়ে যুবক অজরশিকে একটি প্রেমপত্র দেন। তাতে লেখা, ‘প্লিজ আমার রাজকুমারী হয়ে যাও।’ তাতে খানিকটা হলেও গলে যান অজরশি। সেই সময়েই তিনি জানতে পারেন প্রেমিক যুবক তার চেয়ে ৩২ বছরের ছোট। শুধু তাই নয়, হবু শাশুড়িও ছয় বছরের ছোট। কিন্তু বয়সের ওই ব্যবধান সংসার বাঁধার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের