কেন পালিত হয় শারদ নবরাত্রি, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে শারদ নবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে হিন্দু ধর্মের পবিত্র উৎসবগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে নবরাত্রি চলাকালীন দেবী দুর্গা নয় দিনের জন্য পৃথিবীতে আসেন। সেই সময় মর্ত্যলোকই তাঁর বাসস্থান। নবরাত্রিতে দেবীর নয়টি ভিন্ন রূপের পুজো করা হয়। চলতি বছর নবরাত্রি শুরু হচ্ছে আজ ২২ সেপ্টেম্বর থেকে।

এই সময়কালে ভক্তরা ধর্মীয় রীতিনীতি মেনে দেবীর নয়টি ভিন্ন রূপের পুজো করেন। দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে এবং ইচ্ছা পূরণের জন্য ভক্তরা নয় দিন ধরে উপবাসও পালন করেন। বিশ্বাস করা হয় যে দেবী তুষ্ট হলে দেবী দুর্গা তাঁদের সমস্ত দুঃখ দূর করেন। কিন্তু জানেন কি কেন শারদ নবরাত্রি পালিত হয়? আসুন জেনে নিই এর নেপথ্যে থাকা গল্প।

হিন্দু ধর্মে নবরাত্রি একবার নয়, চারবার পালিত হয়। প্রতি বছর দুটি গুপ্ত নবরাত্রি হয়, এছাড়া হয় চৈত্র নবরাত্রি এবং শারদ নবরাত্রি। শারদ নবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় যে শারদ নবরাত্রি হল অন্যায়কে পরাজিত করে ন্যায়ের বিজয়ের প্রতীক। এই সময়ে দেবী দুর্গা পৃথিবীতে আসেন। বলা হয় বছরের এই সময়টা মহামায়া আসেন পিতৃগৃহে। এই উপলক্ষে ভক্তরা নয় দিন ধরে মহা জাঁকজমকের সঙ্গে দেবী মাতৃকার আরাধনা করেন।

শারদ নবরাত্রি উদযাপনের পেছনে একটি নয়, দুটি পৌরাণিক কাহিনী রয়েছে। প্রথম কাহিনীটি হল, মহিষাসুর নামে এক রাক্ষস ভগবান ব্রহ্মার ধ্যান করে তাঁকে সন্তুষ্ট করে বর প্রার্থনা করেছিলেন যে ত্রিভূবনের কোনও পুরুষ তাঁকে হত্যা করতে পারবে না। এরপর, সে সমস্ত জগতে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। তখন দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে নয় দিন ধরে যুদ্ধ করেন। অবশেষে, দশমীর দিনে, দেবী সেই অসুরকে বধ করেন।

অন্য একটি কিংবদন্তি অনুসারে, শারদ নবরাত্রি পালিত হয় কারণ ভগবান রাম সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা আক্রমণ করতে যাচ্ছিলেন। এর আগে তিনি দেবী ভগবতীর পুজো করেছিলেন। নয় দিন ধরে ভগবান রাম রামেশ্বরমে দেবীর আরাধনা করেছিলেন। তার ফলে দেবী সন্তুষ্ট হয়ে তাকে বিজয়ের আশীর্বাদ করেন। দশম দিনে রাম রাবণকে বধ করে বিজয় অর্জন করেন। সেই থেকে বিজয়াদশমী উৎসব পালিত হয়ে আসছে।

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের